News Bangla 24 BD | বিয়ের পরেও একসঙ্গে থাকার অনুমতি নেই যেখানে! - News Bangla 24 BD
News Head
 গাজীপুরে অর্থনৈতিক শুমারি জাতীয় প্রতিবেদন বিষয়ক সেমিনার অনুষ্ঠিত পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ ৮ কোটি ৪১ লাখ টাকা ক্রীড়া ভাতা ও ক্রীড়া শিক্ষা বৃত্তি প্রদান সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমানসহ পাঁচজনের রায় ২৮ জুন ঢাকা ও ঢাকার বাইরে পৃথক তিনটি অভিযানে গ্রেফতার ৬, অপহৃতসহ ২৫ লাখ টাকা ও সোনা উদ্ধার গাজীপুরের কালীগঞ্জে পৌরকর পরিশোধে সপ্তাহব্যাপী পৌরকর মেলা উদ্বোধন জার্সি পরে নামাজ পড়া কি বৈধ? বাজেটে জনগণের লাভ-ক্ষতি পারমাণবিক অস্ত্র থাকলে ইরানের সঙ্গে দুই ঘণ্টাও টিকতে পারত না ইসরায়েল : ট্রাম্প বেনজীর গ্রেফতার হওয়ায় ‘মজা’ পেলেন পরীমনি!

বিয়ের পরেও একসঙ্গে থাকার অনুমতি নেই যেখানে!


বিয়ের পরেও একসঙ্গে থাকার অনুমতি নেই স্বামী-স্ত্রীর। এটাই রীতি ভারতের রাজস্থানের উদয়পুরে “গোনা” সম্প্রদায়ের। কয়েক দশক আগে এই এলাকায় বাল্যবিবাহের প্রচলন ছিল। এখন তার হার অনেকটাই কমেছে। তবুও কয়েকটি পরিবার আজও নিজেদের পুরনো এই সংস্কৃতি ও রীতি ধরে রেখেছে।

এখনও এখানে বাল্যবিবাহের পরে বধূকে এনে রাখা হয় বাপের বাড়িতে। মেয়ে বড় হতে থাকে তাঁর মতো। বেশ কয়েক বছর পরে স্বামী স্বনির্ভর হওয়ার পরেই দাম্পত্যজীবন কাটানোর অনুমতি দেয় পরিবার। বেশকিছু রীতিনীতি মেনেই ধুমধাম করে বধূকে পৌঁছে দেওয়া হয় শ্বশুরবাড়িতে। আমন্ত্রিত থাকেন প্রচুর অতিথিও। তাঁদের সামনেই সম্প্রদান করা হয় কন্যা।

উদয়পুরের আশেপাশে রয়েছে গোনার মতোই আরও কয়েকটি উপজাতি সম্প্রদায়। তাদেরও রয়েছে কিছু নিজস্ব আচার, সংস্কৃতি ও রীতিনীতি। যা সময়ের সঙ্গেসঙ্গে কিছুটা পালটেছে মাত্র। তবে পুরোপুরি বিলীন হয়নি কালের গর্ভে।

এ বিভাগের অন্যান্য সংবাদ