News Bangla 24 BD | আইপিএলের প্রস্তুতি নিচ্ছেন নারিন - News Bangla 24 BD
News Head
 পবিত্র ঈদুল ফিতর শেষে ফিরতি যাত্রার ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু হাতে মেহেদির টকটকে লাল রঙ থাকতেই শেষ বিদায় ইরানের আগামী সপ্তাহের মধ্যে কঠোর আঘাত হানা হবে-ডোনাল্ড ট্রাম্প টাঙ্গাইল সরকারের খাদ্যবান্ধব কর্মসূচির ১৬ মেট্রিকটন চাল ট্রাক সহ লুটের চেষ্টা সংসদকে সকল যুক্তি তর্ক আর জাতীয় সমস্যা সমাধানের কেন্দ্রবিন্দুতে পরিণত করতে চাই-প্রধানমন্ত্রী গাজীপুরে পুলিশের অভিযানে পলাতক আসামীসহ ৩৩ আটক বিশ্বের অন্যতম জনপ্রিয় মেসেজিং প্ল্যাটফর্ম হলো হোয়াটসঅ্যাপ ত্রয়োদশ জাতীয় সংসদের স্পিকার নির্বাচিত মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম মস্তিষ্কের কার্যকারিতা বাড়াতে সহজ ও কার্যকরী কাজ জম্মু ও কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী ফারুক আবদুল্লাহ আততায়ীর গুলি.অল্পের জন্য প্রাণে বেঁচে গেছেন

টি-টোয়েন্টি র‌্যাংঙ্কিংয়ে সবার উপরে তার অবস্থান। তার স্পিন জাদুতে মুগ্ধ বিশ্বের কোটি কোটি ক্রীড়াপ্রেমী। তিনি সুনীল নারিন। হয়ত এবারের বিশ্বকাপে ঝলকানি দেখানোর অপেক্ষায় ছিলেন তিনি। কিন্তু অবৈধ বোলিং অ্যাকশন নিয়ন্ত্রণে কাজ করায় দল থেকে নিজের নাম প্রত্যাহার করে নেন এই ক্যারিবিয়ান বোলার। বর্তমানে আইপিএলে অংশ নিতে প্রস্তুতি নিচ্ছেন নারিন।

এদিকে যাদবপুর বিশ্ববিদ্যালয় মাঠে নেটে টানা বোলিং করে যাচ্ছেন তিনি। সঙ্গে আছেন কলকাতা নাইট রাইডার্সের ভিডিও অ্যানালিস্ট এবং সাপোর্ট স্টাফ। তার যে ডেলিভারি নিয়ে সমস্যা হচ্ছিল, সেই ডেলিভারিতেই বারবার করছেন নারিন।

আইপিএল খেলার ছাড়পত্র পেলেও ৫ এপ্রিল চেন্নাইয়ের স্পোর্টস সায়েন্স সেন্টারে বায়োমেকানিক্স পরীক্ষার জন্য যেতে পারেন তিনি।

টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে উঠেছে ওয়েস্ট ইন্ডিজ। সেই সুবাদে দল এখন ভারতেই অবস্থান করছেন। জানা গেছে, রাতের দিকে ওয়েস্ট ইন্ডিজ দলের খেলোয়াড়দের সঙ্গে দেখা করবেন তিনি। এছাড়াও আইসিসির কাছে শনিবার গেইলদের ড্রেসিংরুমে যাওয়ার অনুমতি চেয়েছেন নারিন। রোববার ইডেনে বসে ফাইনালও দেখতে চান এই ক্যারিবিয়ান বোলার।

এ বিভাগের অন্যান্য সংবাদ