News Bangla 24 BD | মালয়েশিয়ায় শতাধিক বাংলাদেশি আটক - News Bangla 24 BD
News Head
 ঢাকা শহরে যানজট নিরসনে ১১টি প্রস্তাবনা যুক্তরাষ্ট্র ইরানি প্রতিনিধিদের আস্থা অর্জন করতে ব্যর্থ হয়েছে-ইরানের স্পিকার পহেলা বৈশাখ কৃষক কার্ড উদ্বোধন প্রবীণ আইনজীবী ব্যারিস্টার শফিক আহমেদ আর নেই দেশে জ্বালানি তেলের কোনো সংকট নেই-সেতুমন্ত্রী টাঙ্গাইল জেলা অ্যাডভোকেট বার সমিতির তিন সদস্যকে সাময়িকভাবে বহিষ্কার স্কুলে নতুন শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রে লটারি পদ্ধতি প্রত্যাহার-শিক্ষামন্ত্রী সাত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও বিশ্ববিদ্যালয় মঞ্জরি কমিশন-ইউজিসির চেয়ারম্যান রদবদল আজ থেকে জ্বালানি তেল বিক্রিতে কোনো রেশনিং থাকছে না-প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত সৌদি আরবে যুক্তরাষ্ট্রের নাগরিকদের দেশ ছাড়ার নির্দেশ

মালয়েশিয়ায় অভিযান চালিয়ে কমপক্ষে ১০০ বাংলাদেশিসহ প্রায় তিন শতাধিক অভিবাসীকে আটক করেছে অভিবাসন পুলিশ।

কুয়ালালামপুরের বুকিত বিন্তাংয়ের সবচেয়ে বড় ইলেকট্রনিক মার্কেট ল ইয়ট প্লাজা, সুঙ্গাই ওয়াং, টাইমস স্কয়ারে শুক্রবার স্থানীয় সময় দুপুর ১২টা থেকে রাত ৯টা পর্যন্ত এ অভিযান চালানো হয়।

জানা গেছে, অনেক দিন ধরেই মালয়েশিয়া জুড়ে চলছে অবৈধ অভিবাসীদের আটক অভিযান। এরই ধারাবাহিকতায় অভিবাসন পুলিশ রাজধানী কুয়ালালামপুরে বড় ধরনের এ অভিযান চালায়।

এ অভিযানে বাংলাদেশ, নেপাল, পাকিস্তান, শ্রীলঙ্কা, ভিয়েতনাম, ইন্দোনেশিয়া ও ফিলিপাইনের ৩ শতাধিক নাগরিককে আটক করা হয়। আটক অভিবাসীদের মধ্যে অনেক নারী রয়েছেন।

অভিযান শুরুর কিছু সময় আগে ল ইয়ট প্লাজা থেকে বের হয়ে আসা বাংলাদেশের চাঁদপুরের ইরতিজা সানমান অমি জানান, পর্যটকদের ইলেকট্রনিক্স সামগ্রি কেনাকাটার সবচেয়ে পছন্দের মার্কেট ল ইয়ট প্লাজাতে অভিযান চালানো হতে পারে এ ছিল কল্পনাতীত। আটকদের মধ্যে শতাধিক বাংলাদেশি রয়েছেন। প্রবাস জীবনে এমন ভয়াবহ অভিযান আর কখনো দেখেননি তিনি।

ল ইয়ট প্লাজায় কর্মরত আল আমিন জানান, প্রথমে পুলিশ এসে গেট বন্ধ করে দেয়। পরে ১ম তলা থেকে ৪তলা পর্যন্ত অভিযান চালায়। এ সময় কেনাকাটা করতে আসা বিদেশিদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। আটকদের পুলিশের সাতটি ক্যারিয়ার ভ্যান পরিপূর্ণ করে নিয়ে যাওয়া হয়।

এ বিভাগের অন্যান্য সংবাদ