আজ সন্ধ্যায় কলকাতার ইডেন গার্ডেন্সে টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে ইংল্যান্ডের মুখোমুখি ওয়েস্ট ইন্ডিজ।
গোটা বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজের অধিনায়ক ড্যারেন স্যামিকে মাত্র ১১ টা বল খেলতে হয়েছে আর দুওভার হাত ঘোরাতে হয়েছে – তার নিয়মিত বোলার আর টপ অর্ডার এতই ভাল পরিস্থিতি সামলেছেন যে তাকে খেলতেই হয়নি তেমন একটা। তবে স্যামি পরিষ্কার বললেন, বিশ্ব ক্রিকেটে ওয়েস্ট ইন্ডিজকে গত কিছুকাল ধরে যেমন তুচ্ছতাচ্ছিল্য করা হয় সেটা তাদের আঘাত করে এবং ফাইনালে তারা সেই গৌরব পুনরুদ্ধারের জন্যই খেলবেন।
এদিকে ইংল্যান্ডের অধিনায়ক ইয়ন মর্গান বলছেন, আজ যে ইংল্যান্ড মাঠে নামবে, সেই ইংল্যান্ড হবে একেবারেই অন্যরকম। বিশেষ করে নিউজিল্যান্ডের বিরুদ্ধে সর্বশেষ খেলায় তারা জিতেছে, তারপর ইংল্যান্ড এখন নতুন আত্মবিশ্বাসে উজ্জীবিত।
সারা বিশ্বের ক্রিকেট ভক্তদের নজর এখন আজকের এই ম্যাচের দিকে। এই টুর্নামেন্টেরই সুপার টেন রাউন্ডে ওয়েস্ট ইন্ডিজ যেভাবে ইংল্যান্ডকে ১৮২ রানের টার্গেট তাড়া করে হারিয়ে দিয়েছিল, এবারও সেরকম একটা রোমাঞ্চকর ম্যাচের প্রত্যাশা করছে ক্রিকেটভক্তরা।
উইন্ডিজ অধিনায়ক স্যামি জানিয়েছেন ডোয়েইন ব্র্যাভো সম্প্রতি বলেছেন, ওয়েস্ট ইন্ডিজকে তারা নিজেরা ছাড়া অন্য কেউ হারাতে পারবে না–এবং দল সেটা পুরোপুরি বিশ্বাস করে। ক্রিকেট ভাষ্যকার মার্ক নিকোলাস কিছুদিন আগে ওয়েস্ট ইন্ডিয়ানদের ব্রেইনে ঘাটতি আছে বলে যে মন্তব্য করেছিলেন–ফাইনালের আগে তারও কড়া সমালোচনা করেছেন তিনি।
সোজা কথায় – ওয়েস্ট ইন্ডিজ বুঝিয়ে দিয়েছে ইডেনের ফাইনালকে তারা নিছক একটা বড় ম্যাচ হিসেবে দেখছে না – দেখছে তাদের ক্রিকেট গৌরব ফিরে পাওয়ার সুবর্ণ সুযোগ হিসেবেই।
অন্যদিকে ইংল্যান্ড শিবিরও ঘোষণা করেছে তারা জানে রবিবারের ফাইনাল সাধারণ কোনও ম্যাচ নয় – দলের খেলোয়াড়রা ফেভারিট ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সেই চ্যালেঞ্জটা নিতে তৈরি।
এবারের টুর্নামেন্টে ওয়েস্ট ইন্ডিজে ক্রিস গেইল-সহ এমন সব বিগ হিটার আছেন যারা মুহূর্তে ম্যাচের গতি প্রকৃতি পাল্টে দিতে পারেন। দলটি ভারতের মত জায়ান্টকে হারিয়ে ফাইনালে উঠেছে। এই বিশ্বকাপেই গ্রুপ পর্বের খেলায় ক্রিস গেইলের সেঞ্চুরিতে ইংল্যান্ডকে নাস্তানাবুদ করেছিল ওয়েস্ট ইন্ডিজে। তাই ম্যাচের আগে ইংল্যান্ড অধিনায়ক ইয়ন মর্গ্যান স্বীকার করলেন ক্যারিবিয়ানদের মধ্যে যে একাধিক ম্যাচ উইনার আছে সেটা তাদের ভালই জানা আছে।
মর্গ্যান বলেন, ‘ভাল দলে এমন বেশ কয়েকজন থাকে যারা যে কোনওদিন একাই একটা ম্যাচের রং পাল্টে দিতে পারে। আমার মনে হয় সেমিতে ভারত সেটা ভালভাবেই টের পেয়েছে, সেমিফাইনালে ভারতের বিরুদ্ধে যারা লেন্ডল সিমন্সের ইনিংসটা দেখেছেন তারাই সেটা ভাল বুঝতে পারবেন।’ গ্রুপ পর্যায়ের ম্যাচে আমরা যখন ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হয়েছিলাম, তারও আগে থেকেই আমরা কিন্তু জানতাম ওয়েস্ট ইন্ডিজ টিম মানে একা ক্রিস গেইল নয়। অন্যরাও অনেক ভালো ক্রিকেট খেলে।
এদিকে ইডেনের উইকেট দেখে খুশি ইংল্যান্ড অধিনায়ক। তার মতে, এটা বেশ ভাল ক্রিকেটিং উইকেট – এবং তিনি যা ভেবেছিলেন তার তুলনায় কলকাতার এই পিচে যথেষ্ট ভাল ঘাসের আচ্ছাদন আছে। উইন্ডিজ অধিনায়ক ড্যারেন স্যামিও উইকেট দেখে অখুশি নন – এবং এই টুর্নামেন্টে তার টিম আগাগোড়া যেভাবে খেলছে তাতে তিনি অনেকটা নিশ্চিন্তও। তাই আজ একটি জম্পেশ হাইভোল্টেজ ফাইনাল ম্যাচ দেখে ফেলতে পারেন ক্রিটের প্রেমীরা।

ইরানের আগামী সপ্তাহের মধ্যে কঠোর আঘাত হানা হবে-ডোনাল্ড ট্রাম্প
টাঙ্গাইল সরকারের খাদ্যবান্ধব কর্মসূচির ১৬ মেট্রিকটন চাল ট্রাক সহ লুটের চেষ্টা
সংসদকে সকল যুক্তি তর্ক আর জাতীয় সমস্যা সমাধানের কেন্দ্রবিন্দুতে পরিণত করতে চাই-প্রধানমন্ত্রী
গাজীপুরে পুলিশের অভিযানে পলাতক আসামীসহ ৩৩ আটক
ত্রয়োদশ জাতীয় সংসদের স্পিকার নির্বাচিত মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম
জম্মু ও কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী ফারুক আবদুল্লাহ আততায়ীর গুলি.অল্পের জন্য প্রাণে বেঁচে গেছেন
আগামী ১৮ মার্চ সুপ্রিম কোর্ট সাধারণ ছুটি ঘোষণা
আগামীকাল বৃহস্পতিবার সংসদে রাষ্ট্রপতির ভাষণ 