আর্মেনিয়া-আজারবাইজান সংঘর্ষে ৩০ সেনা নিহত
ককেশাসের বিরোধপূর্ণ অঞ্চল নাগর্নো কারাবাখে আর্মেনিয়া ও আজারবাইজানের মধ্যে ভয়াবহ সংঘর্ষের ঘটনায় দু`পক্ষের ৩০ সেনা নিহত হয়েছে। খবর বিবিসির।
নাগার্নো কারাবাখ আজারবাইজানের অভ্যন্তরীণ আর্মেনীয় খ্রিস্টান অধ্যুষিত একটি এলাকা। ১৯৮০ সালে দুই পক্ষের মধ্যে লড়াই শুরু হয় যেটি ১৯৯১ সালে সোভিয়েত ইউনিয়নের পতনের পরে সম্পূর্ণ যুদ্ধে রূপান্তরিত হয়। ১৯৯৪ সালে অস্ত্রবিরতি স্বাক্ষরের আগ পর্যন্ত প্রায় ৩০ হাজার মানুষ নিহত হয়। এরপর থেকে আজারবাইজানের ভেতরের এই অঞ্চল আর্মেনিয়ার সেনা ও অর্থনৈতিক সমর্থনে পরিচালিত হয়ে আসছে। তবে নিয়মিতই এখানে সংঘর্ষ হয় দুই পক্ষের মধ্যে।
ওই সংঘর্ষের পর আর্মেনিয়ার তরফ থেকে জানানো হয়েছে, কমপক্ষে ১৮ আর্মেনীয় বংশোদ্ভূত সেনা এই লড়াইয়ে নিহত হয়েছেন। অপরদিকে আজারবাইজান জানিয়েছে, তাদের ১২ জন সেনা নিহত হয়েছেন। আজারবাইজান দাবি করেছে, আর্মেনীয় বংশোদ্ভূত সেনারা প্রথমে বড় কামান ও গ্রেনেড লঞ্চার দিয়ে হামলা করে কৌশলগত দিক দিয়ে দুটি গুরুত্বপূর্ণ পাহাড় ও গ্রামের নিয়ন্ত্রণ নেয়। এদিকে আর্মেনীয় সরকার জানিয়েছে, আর্মেনীয়দের উপর ট্যাংক, আর্টিলারি ও হেলিকপ্টার দিয়ে হামলা করে আজারবাইজান সেনাবাহিনী।
রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রী সের্গেই শোগু আর্মেনীয় ও আজারবাইজান দুই পক্ষের প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে কথা বলেছেন। পরিস্থিতি শান্ত করার উদ্যোগ নিতে আহ্বান জানিয়েছেন তিনি।

যুক্তরাষ্ট্র ইরানি প্রতিনিধিদের আস্থা অর্জন করতে ব্যর্থ হয়েছে-ইরানের স্পিকার
পহেলা বৈশাখ কৃষক কার্ড উদ্বোধন
প্রবীণ আইনজীবী ব্যারিস্টার শফিক আহমেদ আর নেই
দেশে জ্বালানি তেলের কোনো সংকট নেই-সেতুমন্ত্রী
টাঙ্গাইল জেলা অ্যাডভোকেট বার সমিতির তিন সদস্যকে সাময়িকভাবে বহিষ্কার
স্কুলে নতুন শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রে লটারি পদ্ধতি প্রত্যাহার-শিক্ষামন্ত্রী
সাত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও বিশ্ববিদ্যালয় মঞ্জরি কমিশন-ইউজিসির চেয়ারম্যান রদবদল
আজ থেকে জ্বালানি তেল বিক্রিতে কোনো রেশনিং থাকছে না-প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত 