ইংল্যান্ডকে গুড়িয়ে দিয়ে গেইলদের শিরোপা জয়
২০১২ সালের বিশ্বকাপের ফাইনালটা মনে আছে তো? সেবার ব্যাট হাতে একাই লংকানদের গুড়িয়ে দিয়ে শিরোপা জিতিয়েছিলেন মারলন স্যামুয়লস। আজ আবার ফাইনালে ব্যাট হাতে প্রায় একাই ক্যারিবীয়দের জিতিয়ে দিলেন তিনি। আজ অবশ্য শেষ ওভারে নায়ক ছিলেন কালোর্স বার্থওয়েট। ইডেনে ইংল্যান্ডকে ৪ উইকেটে হারিয়ে দিনের দ্বিতীয়বারের মতো ক্যালিপসো উৎসবে মাতলো ক্যারিবীয়রা। এর আগে বিকেলে অস্ট্রেলিয়াকে হারিয়ে বিশ্বকাপের শিরোপা জিতেছিল ওয়েস্ট ইন্ডিজের মেয়েরা।
ইডেনে ক্যালিপসো উৎসব করতে গেইলদের প্রয়োজন ছিল ১৫৬ রান। লক্ষ্য তাড়া করতে নেমে প্রথমে পা হড়কায় ক্যারিবীয়রা। দ্বিতীয় ওভারের প্রথম বলেই সেমিফাইনালে ভারত বধের নায়ক জনসন চালর্স। জো রুটের বল রুটের উঠিয়ে মারতে গিয়ে স্টোকসকে ক্যাচ দেন চালর্স। এর পরের বলে পয়েন্ট দিয়ে চার মেরে লড়াইয়ের আভাস দিয়ে রাখেন গেইল। তবে পরের বলেই আবার স্টোকসের ক্যাচে গেইলকে আউট করেন সেই রুট। দলীয় ১১ রানে লেন্ডন সিমন্সকে ফিরিয়ে ইংল্যান্ডকে প্রায় জিতিয়ে দেন ডেভিড উইলি।
এরপর ৭৫ রানের জুটি বেধে ফাইনালে ক্যারিবীয়দের ফিরিয়ে আনেন ওয়েস্ট ইন্ডিজের প্রথম বিশ্বকাপ জয়ের নায়ক মারলন স্যামুয়েল ও অলরাউন্ডার ডোয়াইন ব্রাভো। খেলা যখন মোটামুটি সমতায় চলে এসেছে ঠিক তখনই আন্দ্রে রাসেল ও ড্যারেন স্যামিকে ফিরিয়ে দিয়ে ম্যাচের মোড় ইংল্যান্ডের দিকে ঘুরিয়ে দেন উইলি। তবে শেষ ওভারে পরপর চারটি ছয় মেরে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন কালোর্স বার্থওয়েট।
এর আগে প্রথমে ব্যাট করে ১৫৫ রান করে ইংল্যান্ড। ব্যাটিংয়ে নেমে ইংল্যান্ডের শুরুটা হয় দুঃস্বপ্নের মতো। স্যামুয়েল বদ্রির প্রথম ওভারের দ্বিতীয় বলেই বোল্ড হয়ে ফিরে আসেন ইনফর্ম জেসন রয়। এরপর দলীয় ৮ রানের দ্বিতীয় উইকেট হারায় ইংলিশরা। আন্দ্রে রাসেলের বলে ক্যাচ দিয়ে ফিরে যান অ্যালেক্স হ্যালেস।
ইংল্যান্ডের বিপদ বাড়িয়ে পঞ্চম ওভারে ফিরে যান অধিনায়ক ইয়ন মরগান। বদ্রির বলে স্লিপে গেইলকে ক্যাচ দিয়ে ফিরে যান তিনি। দলের রান তখন ২৩। এরপর বাটলারকে নিয়ে ৬১ রানের জুটি বাধেন জো রুট। তবে দলীয় ৮৪ রানে বার্থওয়েটের বলে ব্রাভোকে ক্যাচ দেন বাটলার। ২২ বলে ৩৬ রান করেন বাটলার।
স্টোকসকে নিয়ে জুটিটা বাড়াতে থাকেন রুট। তবে রুটকে একা রেখে দলীয় ১১০ রানে ফিরে যান স্টোকস। এরপরের বলেই আম্পায়ারের ভুল সিদ্ধান্তের বলি হয়ে প্যাভিলিয়নে ফিরে আসেন মঈন আলি। ১৫তম ওভারের প্রথম বলে সবচেয়ে বড় সফলতা পায় ক্যারিবীয়রা। ৩৬ বলে ৫৪ রান করে ফিরে আসেন জো রুট। শেষ পর্যন্ত খুঁড়িয়ে খুঁড়িয়ে দেড়শ রানের কোটা পার করে ইংল্যান্ড।
এর আগে টি-টোয়েন্টিতে ১৩ লড়াইয়ে ৯টিতেই জিতেছে ওয়েস্ট ইন্ডিজ; আর বাকি ৪টিতে জয় পায় ইংল্যান্ড। বিশ্বকাপে চারবারের দেখায় একটিতেও জয় পায়নি ইংল্যান্ড।

যুক্তরাষ্ট্র ইরানি প্রতিনিধিদের আস্থা অর্জন করতে ব্যর্থ হয়েছে-ইরানের স্পিকার
পহেলা বৈশাখ কৃষক কার্ড উদ্বোধন
প্রবীণ আইনজীবী ব্যারিস্টার শফিক আহমেদ আর নেই
দেশে জ্বালানি তেলের কোনো সংকট নেই-সেতুমন্ত্রী
টাঙ্গাইল জেলা অ্যাডভোকেট বার সমিতির তিন সদস্যকে সাময়িকভাবে বহিষ্কার
স্কুলে নতুন শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রে লটারি পদ্ধতি প্রত্যাহার-শিক্ষামন্ত্রী
সাত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও বিশ্ববিদ্যালয় মঞ্জরি কমিশন-ইউজিসির চেয়ারম্যান রদবদল
আজ থেকে জ্বালানি তেল বিক্রিতে কোনো রেশনিং থাকছে না-প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত 