News Bangla 24 BD | বৈশাখের আগে ত্বকের যত্ন - News Bangla 24 BD
News Head
 ঢাকা শহরে যানজট নিরসনে ১১টি প্রস্তাবনা যুক্তরাষ্ট্র ইরানি প্রতিনিধিদের আস্থা অর্জন করতে ব্যর্থ হয়েছে-ইরানের স্পিকার পহেলা বৈশাখ কৃষক কার্ড উদ্বোধন প্রবীণ আইনজীবী ব্যারিস্টার শফিক আহমেদ আর নেই দেশে জ্বালানি তেলের কোনো সংকট নেই-সেতুমন্ত্রী টাঙ্গাইল জেলা অ্যাডভোকেট বার সমিতির তিন সদস্যকে সাময়িকভাবে বহিষ্কার স্কুলে নতুন শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রে লটারি পদ্ধতি প্রত্যাহার-শিক্ষামন্ত্রী সাত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও বিশ্ববিদ্যালয় মঞ্জরি কমিশন-ইউজিসির চেয়ারম্যান রদবদল আজ থেকে জ্বালানি তেল বিক্রিতে কোনো রেশনিং থাকছে না-প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত সৌদি আরবে যুক্তরাষ্ট্রের নাগরিকদের দেশ ছাড়ার নির্দেশ

দরজায় কড়া নাড়ছে নববর্ষ। পহেলা বৈশাখে নিজেকে নতুন করে সাজিয়ে তুলতে নতুন পোশাক, গহনা, ঘর সাজানো- সবকিছু নিয়ে ব্যস্ত সবাই। নিয়মিত ত্বকের যত্ন যদি এখন থেকেই শুরু না করেন তবে কিন্তু পহেলা বৈশাখের পুরো আনন্দটাই মাটি হয়ে যাবে। তাই নিজের দিকে দৃষ্টি দিন এখনই। যেন পহেলা বৈশাখের সারাদিন আপনাকে দেখায় উজ্জ্বল, প্রাণবন্ত।

সপ্তাহে দু’দিন ভালো কোনো ফেস ও বডি স্ক্র্যাবার দিয়ে মুখ ও শরীর স্ক্র্যাব করে নিন। এতে শরীরের মরা চামড়া উঠে ত্বক হয়ে উঠবে সজীব, সতেজ।

বাইরে থেকে ফিরে ভালো ক্লিনজার দিয়ে মুখ পরিষ্কার করে মুখ ধুয়ে টোনার লাগিয়ে নিন। এরপর সারা মুখে মশ্চারাইজার লাগান। মনে রাখবেন ত্বকের যত্নে ক্লিনজিং, টোনিং, মশ্চারাইজিং খুবই কার্যকরী।

সপ্তাহে চারদিন উপটানের সঙ্গে টক দই মিশিয়ে সারা শরীরে মাখুন। ১০ মিনিট রেখে নরম কাপড় দিয়ে ঘষে তুলে ফেলুন। এরপর গোসল করে ফেলুন। দেখবেন এতে ত্বক উজ্জ্বল হয়ে উঠছে।

রোদে পোড়া ত্বকের দাগ তুলতে পাকা পেঁপে, ডাবের পানি খুবই কার্যকর। এছাড়া এসব সমস্যায় টমেটোও খুব ভালো কাজ দেয়।

ত্বক ভালো রাখতে তাজা শাক-সবজি, ফলমূলের কোনো বিকল্প নেই। সেই সঙ্গে প্রচুর পানি পান করতে হবে। এসব খাবার শরীরের ভেতর থেকে পুষ্টি জোগায়।

এ বিভাগের অন্যান্য সংবাদ