News Bangla 24 BD | আবেগী ও বুদ্ধিমান মানুষেরা যে ৫টি কারণে বেশী সফল! - News Bangla 24 BD
News Head
 ঢাকা শহরে যানজট নিরসনে ১১টি প্রস্তাবনা যুক্তরাষ্ট্র ইরানি প্রতিনিধিদের আস্থা অর্জন করতে ব্যর্থ হয়েছে-ইরানের স্পিকার পহেলা বৈশাখ কৃষক কার্ড উদ্বোধন প্রবীণ আইনজীবী ব্যারিস্টার শফিক আহমেদ আর নেই দেশে জ্বালানি তেলের কোনো সংকট নেই-সেতুমন্ত্রী টাঙ্গাইল জেলা অ্যাডভোকেট বার সমিতির তিন সদস্যকে সাময়িকভাবে বহিষ্কার স্কুলে নতুন শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রে লটারি পদ্ধতি প্রত্যাহার-শিক্ষামন্ত্রী সাত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও বিশ্ববিদ্যালয় মঞ্জরি কমিশন-ইউজিসির চেয়ারম্যান রদবদল আজ থেকে জ্বালানি তেল বিক্রিতে কোনো রেশনিং থাকছে না-প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত সৌদি আরবে যুক্তরাষ্ট্রের নাগরিকদের দেশ ছাড়ার নির্দেশ

আবেগী ও বুদ্ধিমান মানুষেরা যে ৫টি কারণে বেশী সফল!


অনেকে বলে থাকে- বেশি আবেগী মানুষ জীবনে কিছু করতে পারেনা। আবেগ তাদের বোকা বানিয়ে দেয়! সত্যিই কি তাই? গবেষণা করে দেখা গিয়েছে যে, আবেগ থাকা মানেই বুদ্ধি না থাকা নয়। বরং আবেগ আর বুদ্ধিমত্তার মিশেলে গড়ে ওঠা মানুষেরই কিন্তু অনেক বেশি সম্ভাবনা রয়েছে অন্য সবাইকে হঠিয়ে দিয়ে প্রথম সারিতে চলে আসার, পৃথিবীর সফলদের খাতায় নাম লেখাবার। কী করে? আসুন জেনে নিই।

১. সুস্থ সম্পর্কঃ

যে মানুষগুলোর ভেতরে আবেগ প্রচুর পরিমাণে থাকে তারা অন্যে কষ্ট সহজে বুঝতে পারে। আর তাতে যদি খানিকটা বুদ্ধিমত্তা যোগ হয় তাহলে ব্যাপারটা অসাধারণ হয়ে দাঁড়ায়। কারণ, শুধু আবেগের বশে তখন আর তারা ভেঙে পড়ে না। নিজের ভেঙে পড়ার সম্ভাবনাকেও যাচাই করতে শেখে। সেই সাথে সামনের মানুষটার অতিরিক্ত রাগ কিংবা অস্বাভাবিক আচরণকেও ভুল না বুঝে নিজেকে তার জায়গায় দাড় করিয়ে ভাবতে পারে।

২. বর্তমানে বাঁচাঃ

আবেগীয়ভাবে বুদ্ধিমান মানুষেরা সবসময় বর্তমানকে নিয়ে বাঁচে। অতীত আর ভবিষ্যতের কথা মাথায় উঁকি দিয়ে গেলেও বর্তমান ভালোলাগার সাথে ভেসে যেতে খুব বেশি সময় লাগেনা তাদের। ফলে, অন্যদের মতন পিছুটানের জন্যে সফলতার সিঁড়ি বাইতে সমস্যা হয়না তাদের।

৩. বাইরের প্রভাবেঃ

নিজের সিদ্ধান্তের ক্ষেত্রে চারপাশের কোন কথাকেই বেদবাক্য না মনে করে নিজের মনের কথাটা শোনার চেষ্টা করে এই মানুষগুলো। ফলে তারা যেটা চায় সেটা করে এবং পরিশ্রম আর ভালোলাগার জায়গাতে স্বপ্নের ভিত গড়ে চলে যায় অনেকদূর।

৪. অনুভূতি প্রকাশঃ

আবেগী এবং বুদ্ধিমান ব্যাক্তি কখনোই নিজের ভেতরে কোন কষ্ট বা কথা চেপে রাখে না। ফলে সামনে যাওয়ার পথের বাঁধাগুলো, বিশেষ করে নিজের ভেতর থেকে আসা বাঁধাগুলো আর খুব একটা কাজ করেনা। কেবল নিজেদের কথাই নয়, অন্যের কথাও বোঝার চেষ্টা করে তারা। অন্যের সমস্যার সাথে নিজের সমস্যাগুলোকে মিলিয়ে নিয়ে সঠিক কোন রাস্তা খোঁজার চেষ্টা করে।

৫. নেতৃত্বঃ

আবেগী মানুষেরা সাধারনত খুব কম কিছুতেই কষ্ট পেলেও আবেগীয় বুদ্ধিমানেরা সেটা খুব সহজেই সামলে নেয়। নিজের কষ্টের কথা না ভেবে, সমস্যা থেকে পিছনে না ছুটে সমস্যাকে সামনে থেকে আত্মবিশ্বাসের সাথে মোকাবেলা করে। ফলে সংকটের সময়ে এই মানুষগুলোর ভেতর দিয়েই বেরিয়ে আসে অনেক মহৎ নেতৃত্ব!

এ বিভাগের অন্যান্য সংবাদ