News Bangla 24 BD | তৈরি করুন বিফ পাসান্দে - News Bangla 24 BD
News Head
 ঢাকা শহরে যানজট নিরসনে ১১টি প্রস্তাবনা যুক্তরাষ্ট্র ইরানি প্রতিনিধিদের আস্থা অর্জন করতে ব্যর্থ হয়েছে-ইরানের স্পিকার পহেলা বৈশাখ কৃষক কার্ড উদ্বোধন প্রবীণ আইনজীবী ব্যারিস্টার শফিক আহমেদ আর নেই দেশে জ্বালানি তেলের কোনো সংকট নেই-সেতুমন্ত্রী টাঙ্গাইল জেলা অ্যাডভোকেট বার সমিতির তিন সদস্যকে সাময়িকভাবে বহিষ্কার স্কুলে নতুন শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রে লটারি পদ্ধতি প্রত্যাহার-শিক্ষামন্ত্রী সাত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও বিশ্ববিদ্যালয় মঞ্জরি কমিশন-ইউজিসির চেয়ারম্যান রদবদল আজ থেকে জ্বালানি তেল বিক্রিতে কোনো রেশনিং থাকছে না-প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত সৌদি আরবে যুক্তরাষ্ট্রের নাগরিকদের দেশ ছাড়ার নির্দেশ

উপকরণ:
আধা কেজি গরুর হাড্ডি ছাড়া মাংস ( ৩ ইঞ্চি লম্বা ২ ইঞ্চি চওড়া পাতলা টুকরা করা )
১ কাপ পেঁয়াজ কুচি
১/২ কাপ তেল
৩ টি এলাচ এবং ৩ টুকরা দারুচিনি
২ টি লবঙ্গ
১/৮ চা চামচ আস্ত শাহী জিরা
১ টেবিল চামচ কাঠ বাদাম বাটা (আলমন্ড)
১/২ টেবিল চামচ ভাজা বেসন
১/২ চা চামচ গরম মসলা গুঁড়ো
১ টেবিল চামচ আদা কুচি
১ টেবিল চামচ পুদিনা পাতা
১ টেবিল চামচ ধনে পাতা কুচি
১ চা চামচ কাঁচা মরিচ কুচি

ম্যারিনেশনের উপকরণ:
১/২ চা চামচ কাঁচা পেপে বাটা
১ চা চামচ আদা বাটা
১ চা চামচ রসুন বাটা
১/২ কাপ টক দৈ
১ চা চামচ মরিচ গুঁড়ো
১/২ চা চামচ হলুদ গুঁড়ো
১/৪ চা চামচ কালো গোল মরিচের গুঁড়ো
২ টেবিল চামচ তেল
লবণ পরিমাণ মত

প্রণালী:
-মাংসের টুকরা গুলো কে প্রথমে ছুরি দিয়ে হালকা ভাবে কেঁচে নিতে হবে অথবা ভারী কিছু দিয়ে একটু থেঁতলে নিতে হবে। মাংস কিছুখখন লবন পানিতে ভিজিয়ে রেখে ধুয়ে ভাল করে পানি ঝরিয়ে নিতে হবে, এতে একে একে ম্যারিনেশনের উপকরন গুলো দিয়ে মাখিয়ে ৩-৪ ঘন্টার মত ঢেকে রাখতে হবে।
-প্যানে তেল গরম করে পেয়াঁজ কুচি, এলাচ – দারুচিনি, লবঙ্গ এবং শাহী জিরা দিয়ে ভাজতে হবে,
-পেয়াঁজ বাদামী রং হলে এতে ম্যারিনেট করা মাংস দিয়ে ভালো করে নেড়ে মাঝারী আঁচে রাঁধতে হবে, পানি শুকিয়ে তেল উপরে উঠে আসলে ঢাকনা খুলে ১/২ কাপ পানি দিয়ে নেড়ে আবার ঢেকে কম আগুনে রান্না করতে হবে।
-১৫-২০ মিনিট পর পানি যখন অর্ধেক এর মত কমে আসবে তখন বাদাম বাটা, ভাজা বেসন, গরম মসলার গুঁড়ো দিয়ে ঢেকে রান্না করতে হবে ১০ মিনিট এর মত। এবার এতে আদা কুচি, পুদিনা পাতা কুচি, ধনে পাতা কুচি এবং কাঁচা মরিচ কুচি দিয়ে নেড়ে ঢেকে ৫ মিনিট রান্না করে চুলা বন্ধ করে দিতে হবে।
-কিছু আদা কুচি এবং ধনে পাতা কুচি দিয়ে সাজিয়ে পরিবেশন করুন বিফ পাসান্দে।

টিপস-
পানি দেওয়ার আগে মাংস খুব ভালো করে কষাতে হবে।

এ বিভাগের অন্যান্য সংবাদ