News Bangla 24 BD | পাকিস্তানে ঝড়-বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৫৭ - News Bangla 24 BD
News Head
 ঢাকা শহরে যানজট নিরসনে ১১টি প্রস্তাবনা যুক্তরাষ্ট্র ইরানি প্রতিনিধিদের আস্থা অর্জন করতে ব্যর্থ হয়েছে-ইরানের স্পিকার পহেলা বৈশাখ কৃষক কার্ড উদ্বোধন প্রবীণ আইনজীবী ব্যারিস্টার শফিক আহমেদ আর নেই দেশে জ্বালানি তেলের কোনো সংকট নেই-সেতুমন্ত্রী টাঙ্গাইল জেলা অ্যাডভোকেট বার সমিতির তিন সদস্যকে সাময়িকভাবে বহিষ্কার স্কুলে নতুন শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রে লটারি পদ্ধতি প্রত্যাহার-শিক্ষামন্ত্রী সাত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও বিশ্ববিদ্যালয় মঞ্জরি কমিশন-ইউজিসির চেয়ারম্যান রদবদল আজ থেকে জ্বালানি তেল বিক্রিতে কোনো রেশনিং থাকছে না-প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত সৌদি আরবে যুক্তরাষ্ট্রের নাগরিকদের দেশ ছাড়ার নির্দেশ

পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশে প্রবল ঝড় ও ভারী বৃষ্টিতে সৃষ্ট বন্যায় অন্তত ৫৭ জন মারা গেছে বলে সোমবার দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা কর্মকর্তা জানিয়েছে। এছাড়া হাসপাতালে চিকিৎসাধীন ২৭ জনের অবস্থাও গুরুতর।

সোমবার দেশটির জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের বরাত দিয়ে স্থানীয় সংবাদমাধ্যম ডন এ তথ্য জানিয়েছে।

খবরে বলা হয়, ঝড়-বৃষ্টির কবলে পড়ে প্রদেশটির শাংলায় ১৪ জন ও কোহিস্তানে ১২ জন মারা গেছে। এছাড়া সোয়াত এবং মালাকন্দ, মানসেহরা, আপার ডির, চারসাড্ডা ও চিত্রলে হতাহতের ঘটনা ঘটে।

পাকিস্তানের উত্তর-পশ্চিম অঞ্চলের নদী তীরবর্তী বাড়ি-ঘরের মানুষজনদে নিরাপদ আশ্রয়ে সরে যেতে বলা হয়ে।

ভারী বৃষ্টি আর জোয়ারে পেশওয়ার উপত্যকায় বারা খোয়ার লেক উপচে উঠে বন্যার সৃষ্টি করেছে। এতে বাত্তা থাল পুল এলাকায় অন্তত ৭০টি দোকান ভেসে গেছে। এছাড়া ক্ষতিগ্রস্ত হয়েছে আরো বেশ কয়েকটি দোকান।

এদিকে, প্রবল ঝড়বৃষ্টি আর বন্যায় খাইবার পাখতুনখোয়া প্রদেশের বেশ কিছু এলাকায় বাড়িঘর ও ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। কোথাও কোথাও ঘরবাড়ির ছাদ উড়ে গেছে, দেয়াল ধসে পড়েছে এবং বিদ্যুতের খুঁটি উপড়ে গেছে।

ক্ষতিগ্রস্তদের অভিযোগ, এখনো পর্যন্ত সরকারি কোনো সংস্থা ত্রাণ নিয়ে আসেনি। এমনকি কোনো খোঁজ-খবরও নেয়নি। স্থানীয় টিভি চ্যানেলকে দেওয়া এক সাক্ষাতকারে এমন অভিযোগ করছিলেন হাবিব খান নামে এক বাসিন্দা।

এ বিভাগের অন্যান্য সংবাদ