বিশ্বকাপে আমাদের জার্সিও ছিলো না: ড্যারেন সামি
২০১৬ বছরটি ক্যারিবীয়দের জন্য ইতিহাসের বছর। কালো জাতি হিসেবে সাদাদের কাছে চিরকাল অবহেলিত তারা। বর্তমান যুগে এসে জাতি বিদ্বেষের হার হয়ত কিছুটা কমেছে কিন্তু তা মিলিয়ে যায়নি একেবারে। সেই কালো জাতি দুই মাসের মধ্যে এক সময়ের সাদাদের ও রাজকীয় খেলা ক্রিকেটের তিন তিনটি বিশ্বকাপের ট্রফি ঘরে তুলেছে।
গতকাল বিকেলে মেয়েদের বিশ্বকাপ জেতার আনন্দে শামিল হয়েছিলেন সামি-রাসেলরাও। হয়ত এর মাধ্যমে তাদের প্রত্যয় আরো দৃড় হয়েছিলো। তবে ফাইনালে অসাধারণ জয়ে আনন্দের বাধ ভেঙ্গে গিয়েছিলো ওয়েস্ট ইন্ডিজের সব খেলােয়াড়ের।
যারা টিভিতে সরাসরি খেলা দেখেছেন তারা দেখে থাকবেন যে- এত অভাবনীয় জয়ের পরও অনেকে হাসতে পারছিলেন না। তাদের আনন্দ-উল্লাসের মধ্যে ছিলো চাপা কষ্ট এবং বেদনা। অনেকে প্রথমে এর কারণ বুঝে উঠতে পারেননি।
তবে ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সব কথা অকপটে জানিয়ে দেন ক্যারিবীয় অধিনায়ক ড্যারেন সামি। তিনি বলেন, ”আমাদের ক্রিকেট বোর্ড বিশ্বকাপে আসতে আমাদের কোনো সহযোগীতা করেনি। আমাদের বিশ্বকাপে অংশ নেয়া অনিশ্চত হয়ে পড়েছিলো।”
আক্ষেপ নিয়ে তিনি বলেন, বিশ্বকাপে আমাদের কোনো জার্সি ছিলো না। ম্যানেজার এখানে এসে সব ব্যাবস্থা করেছেন। তিনি এই বিশ্বকাপকে ওয়েস্ট ইন্ডিজের অবহেলিত সাধারণ মানুষকে উৎসর্গ করেন।
এছাড়া এ বিশ্বকাপ জয়ের পুরো ক্রেডিট দিয়েছেন দলের কোচ ও ম্যানেজারকে।

যুক্তরাষ্ট্র ইরানি প্রতিনিধিদের আস্থা অর্জন করতে ব্যর্থ হয়েছে-ইরানের স্পিকার
পহেলা বৈশাখ কৃষক কার্ড উদ্বোধন
প্রবীণ আইনজীবী ব্যারিস্টার শফিক আহমেদ আর নেই
দেশে জ্বালানি তেলের কোনো সংকট নেই-সেতুমন্ত্রী
টাঙ্গাইল জেলা অ্যাডভোকেট বার সমিতির তিন সদস্যকে সাময়িকভাবে বহিষ্কার
স্কুলে নতুন শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রে লটারি পদ্ধতি প্রত্যাহার-শিক্ষামন্ত্রী
সাত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও বিশ্ববিদ্যালয় মঞ্জরি কমিশন-ইউজিসির চেয়ারম্যান রদবদল
আজ থেকে জ্বালানি তেল বিক্রিতে কোনো রেশনিং থাকছে না-প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত 