জাকার্তায় দু`বিমানের মধ্যে সংঘর্ষ
ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তার একটি বিমানবন্দরে দু`বিমানের মধ্যে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে একটি বিমানের পাখা ভেঙে গেছে। সোমবার রাতে হালিম পেরদানকুসুমা বিমানবন্দরে ওই দুর্ঘটনা ঘটে। খবর বিবিসির।
বাটিক এয়ার লাইন্সের যাত্রীবাহী একটি বিমান রানওয়ে দিয়ে যাওয়ার সময় ট্রান্সনুসা এয়ালাইন্সের একটি বিমানের লেজের সঙ্গে ধাক্কা খায়। তবে ওই দুর্ঘটনায় কেউ হতাহত হয়নি বলে জানিয়েছে বিমান কর্তৃপক্ষ।
দুর্ঘটনার পর বাটিক বিমানের যাত্রীদের নিরাপদে নামিয়ে আনা হয়। বিমানটিতে ৪৯ যাত্রী বেশ কয়েকজন ক্রু ছিল। তবে ওই দুর্ঘটনার সময় ট্রান্সনুসার বিমানটিতে কোনো যাত্রী ছিল না। ওই ঘটনার পর বিমানবন্দরটি অল্প কিছুক্ষণ বন্ধ রাখা হয়।
ইন্দোনেশিয়ায় বিমান দুর্ঘটনা কোনো নতুন ঘটনা নয়। সেখানে প্রায়ই এমন দুর্ঘটনা ঘটে।

যুক্তরাষ্ট্র ইরানি প্রতিনিধিদের আস্থা অর্জন করতে ব্যর্থ হয়েছে-ইরানের স্পিকার
পহেলা বৈশাখ কৃষক কার্ড উদ্বোধন
প্রবীণ আইনজীবী ব্যারিস্টার শফিক আহমেদ আর নেই
দেশে জ্বালানি তেলের কোনো সংকট নেই-সেতুমন্ত্রী
টাঙ্গাইল জেলা অ্যাডভোকেট বার সমিতির তিন সদস্যকে সাময়িকভাবে বহিষ্কার
স্কুলে নতুন শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রে লটারি পদ্ধতি প্রত্যাহার-শিক্ষামন্ত্রী
সাত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও বিশ্ববিদ্যালয় মঞ্জরি কমিশন-ইউজিসির চেয়ারম্যান রদবদল
আজ থেকে জ্বালানি তেল বিক্রিতে কোনো রেশনিং থাকছে না-প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত 