News Bangla 24 BD | আইপিএলের টানে স্বামীসহ দেশে ফিরলেন প্রীতি - News Bangla 24 BD
News Head
 ঢাকা শহরে যানজট নিরসনে ১১টি প্রস্তাবনা যুক্তরাষ্ট্র ইরানি প্রতিনিধিদের আস্থা অর্জন করতে ব্যর্থ হয়েছে-ইরানের স্পিকার পহেলা বৈশাখ কৃষক কার্ড উদ্বোধন প্রবীণ আইনজীবী ব্যারিস্টার শফিক আহমেদ আর নেই দেশে জ্বালানি তেলের কোনো সংকট নেই-সেতুমন্ত্রী টাঙ্গাইল জেলা অ্যাডভোকেট বার সমিতির তিন সদস্যকে সাময়িকভাবে বহিষ্কার স্কুলে নতুন শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রে লটারি পদ্ধতি প্রত্যাহার-শিক্ষামন্ত্রী সাত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও বিশ্ববিদ্যালয় মঞ্জরি কমিশন-ইউজিসির চেয়ারম্যান রদবদল আজ থেকে জ্বালানি তেল বিক্রিতে কোনো রেশনিং থাকছে না-প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত সৌদি আরবে যুক্তরাষ্ট্রের নাগরিকদের দেশ ছাড়ার নির্দেশ

আইপিএলের টানে স্বামীসহ দেশে ফিরলেন প্রীতি


বিয়ে বিষয়ে গণমাধ্যমের সব গুঞ্জন উপেক্ষা করে গেল ফেব্রুয়ারি ২৯ তারিখে আমেরিকান জেনে গুডএনাফকে গোপনে বিয়ে করেন প্রীতি জিনতা। বিয়ে করে দীর্ঘদিন ধরে আমেরিকায় বাস করলেও শিগগিরিই শুরু হতে যাওয়া ইন্ডিয়ান প্রিমিয়ার ক্রিকেট লীগ (আইপিএল)-এর জন্য স্বামীসহ প্রথমবার দেশে ফিরলেন প্রীতি!

আসছে ৯ এপ্রিল শুরু হতে যাচ্ছে ক্রিকেটের ঘরোয়া লীগে এই মুহূর্তে বিশ্বের সবচেয়ে জনপ্রিয় আর বাণিজ্য সমৃদ্ধ ‘আইপিএল’। আর এই ক্রিকেট লীগে আছে তার দল ‘কিংস ইলিভেন পাঞ্জাব’। তাই ইন্ডিয়ান প্রিমিয়ার ক্রিকেট লীগ শুরু হওয়ার আগেই দলকে সঙ্গ দিতে আমেরিকা থেকে বিয়ের পর প্রথমবার নিজের দেশে প্রীতি জিনতা।

শীর্ষস্থানীয় স্পটবয়.কম জানিয়েছে, আজ দিনের শুরতে স্বামী গুডএনাফনহ প্রথমবার ভারতে পা রাখলেন তুমুল জনপ্রিয় অভিনেতত্রী প্রীতি জিনতা।

প্রসঙ্গত, গেল বছর থেকেই গুঞ্জন শোনা যাচ্ছিল যে বলিউডের আবেদনময়ী অভিনেত্রী প্রীতি জিনতা বিয়ে করছেন শিগগিরই। তারিখও ঘোষণা হয়েছিল যে, চলতি বছরের ফেব্রুয়ারির মাঝামাঝিতে আমেরিকায় গিয়ে বিয়ে করছেন তিনি!

সবাই যখন প্রীতির বিয়ে নিয়ে এমন গুঞ্জনে ব্যস্ত, ঠিক সেসময়ে আমেরিকার লস অ্যাঞ্জেলসে গত ২৯ ফেব্রুয়ারি নিজের বিয়েটা সেড়ে নিলেন তিনি।

এ বিভাগের অন্যান্য সংবাদ