News Bangla 24 BD | রিজার্ভ চুরি : ফিলিপাইনে চতুর্থ দিনের শুনানি - News Bangla 24 BD
News Head
 ঢাকা শহরে যানজট নিরসনে ১১টি প্রস্তাবনা যুক্তরাষ্ট্র ইরানি প্রতিনিধিদের আস্থা অর্জন করতে ব্যর্থ হয়েছে-ইরানের স্পিকার পহেলা বৈশাখ কৃষক কার্ড উদ্বোধন প্রবীণ আইনজীবী ব্যারিস্টার শফিক আহমেদ আর নেই দেশে জ্বালানি তেলের কোনো সংকট নেই-সেতুমন্ত্রী টাঙ্গাইল জেলা অ্যাডভোকেট বার সমিতির তিন সদস্যকে সাময়িকভাবে বহিষ্কার স্কুলে নতুন শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রে লটারি পদ্ধতি প্রত্যাহার-শিক্ষামন্ত্রী সাত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও বিশ্ববিদ্যালয় মঞ্জরি কমিশন-ইউজিসির চেয়ারম্যান রদবদল আজ থেকে জ্বালানি তেল বিক্রিতে কোনো রেশনিং থাকছে না-প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত সৌদি আরবে যুক্তরাষ্ট্রের নাগরিকদের দেশ ছাড়ার নির্দেশ

বাংলাদেশ ব্যাংকের রিজার্ভের ৮১ মিলিয়ন মার্কিন ডলার অর্থ চুরির ঘটনায় ফিলিপাইনে সিনেট কমিটির চতুর্থ দিনের শুনানি চলছে। এই শুনানিতে মুখোমুখি হয়েছেন রিজার্ভ চুরির সঙ্গে জড়িত ব্যবসায়ী কিম অং এবং রিজাল কমার্শিয়াল ব্যাংকিং কর্পোরেশনের (আরসিবিসি) সাবেক শাখা ব্যবস্থাপক মায়া দেগুইতো। খবর বিবিসির।

ফিলিপাইনের দৈনিক ইনকোয়ারারের এক খবরে বলা হয়েছে, মঙ্গলবার সকালে সিনেটের ব্লু রিবন কমিটির এই শুনানি শুরু হয়।

সিনেট কমিটির প্রথম শুনানিতে দেগুইতো বলেছিলেন, কিম অং আরসিবিসি’র প্রেসিডেন্ট ও প্রধান নির্বাহী লোরেনজো ট্যানের বন্ধু এবং কিম অংই তার শাখায় চারজনকে পাঠিয়েছিলেন যারা নতুন এ্যকাউন্ট খুলে চুরির অর্থ গ্রহণ ও উত্তোলন করেন।

কিন্তু প্রথমদিন শুনানিতে উপস্থিত হয়ে সেই অভিযোগ প্রত্যাখ্যান করেন কিম অং। তিনি জানান, তিনি মাত্র একজনকে পাঠিয়েছিলেন নতুন হিসাব খোলার জন্য।

সিনেট কমিটির প্রথম দুই দফা শুনানিতে উপস্থিত ছিলেন দেগুইতো। গত সপ্তাহে তৃতীয় দিনের শুনানিতে অসুস্থতার কারণ দেখিয়ে অনুপস্থিত ছিলেন দেগুইতো। সেদিন প্রধান অভিযুক্ত কিম অং প্রথমবারের মত শুনানিতে হাজির হয়েছিলেন।

ইতোমধ্যেই বাংলাদেশ ব্যাংকের রিজার্ভের চুরি হওয়া অর্থের মধ্যে নিজের কাছে থাকা ৪৬ লাখ ৩০ হাজার ডলার ফেরত দিয়েছেন কিম অং।

এ বিভাগের অন্যান্য সংবাদ