পাকিস্তানে ঝড়-বৃষ্টিতে মৃতের সংখ্যা বেড়ে ৭১
পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশে প্রবল ঝড় ও ভারী বৃষ্টিতে মঙ্গলবার পর্যন্ত মৃতের সংখ্যা ৭১ গিয়ে দাঁড়িয়েছে। এছাড়া ঝড়ে ৩৭০টির বেশি ঘর-বাড়ি ধ্বংস হয়েছে। মঙ্গলবার দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা কর্মকর্তা এ খবর জানিয়েছে।
মঙ্গলবার দেশটির জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের বরাত দিয়ে স্থানীয় সংবাদমাধ্যম ডন এ তথ্য জানিয়েছে।
পাখতুনখোয়া প্রদেশে গত ২ এপ্রিল থেকে শুরু হওয়া ভারী বৃষ্টি গতকাল মঙ্গলবার পর্যন্ত চলে।
দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জানায়, ঝড়-বৃষ্টির কবলে খাইবার পাখতুনখোয়া প্রদেশে ৪৮ জন এবং গিলগিট-বালতিস্তানে ১৫ জন মারা গেছে।
পাকিস্তানের উত্তর-পশ্চিম অঞ্চলের নদী তীরবর্তী মানুষদের নিরাপদ আশ্রয়ে নিয়ে যাওয়া হয়।
এদিকে, প্রবল ঝড়বৃষ্টি আর বন্যায় খাইবার পাখতুনখোয়া প্রদেশের বেশ কিছু এলাকায় বাড়িঘর ও ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। কোথাও কোথাও ঘরবাড়ির ছাদ উড়ে গেছে, দেয়াল ধসে পড়েছে এবং বিদ্যুতের খুঁটি উপড়ে গেছে।
জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনার পক্ষ থেকে ক্ষতিগ্রস্তদের সব ধরনের সাহায্য দেওয়া হয়েছে বলে জানানো হয়।

যুক্তরাষ্ট্র ইরানি প্রতিনিধিদের আস্থা অর্জন করতে ব্যর্থ হয়েছে-ইরানের স্পিকার
পহেলা বৈশাখ কৃষক কার্ড উদ্বোধন
প্রবীণ আইনজীবী ব্যারিস্টার শফিক আহমেদ আর নেই
দেশে জ্বালানি তেলের কোনো সংকট নেই-সেতুমন্ত্রী
টাঙ্গাইল জেলা অ্যাডভোকেট বার সমিতির তিন সদস্যকে সাময়িকভাবে বহিষ্কার
স্কুলে নতুন শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রে লটারি পদ্ধতি প্রত্যাহার-শিক্ষামন্ত্রী
সাত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও বিশ্ববিদ্যালয় মঞ্জরি কমিশন-ইউজিসির চেয়ারম্যান রদবদল
আজ থেকে জ্বালানি তেল বিক্রিতে কোনো রেশনিং থাকছে না-প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত 