News Bangla 24 BD | রিয়াল মাদ্রিদকে হারিয়ে দিল উলফসবুর্গ - News Bangla 24 BD
News Head
 ঢাকা শহরে যানজট নিরসনে ১১টি প্রস্তাবনা যুক্তরাষ্ট্র ইরানি প্রতিনিধিদের আস্থা অর্জন করতে ব্যর্থ হয়েছে-ইরানের স্পিকার পহেলা বৈশাখ কৃষক কার্ড উদ্বোধন প্রবীণ আইনজীবী ব্যারিস্টার শফিক আহমেদ আর নেই দেশে জ্বালানি তেলের কোনো সংকট নেই-সেতুমন্ত্রী টাঙ্গাইল জেলা অ্যাডভোকেট বার সমিতির তিন সদস্যকে সাময়িকভাবে বহিষ্কার স্কুলে নতুন শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রে লটারি পদ্ধতি প্রত্যাহার-শিক্ষামন্ত্রী সাত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও বিশ্ববিদ্যালয় মঞ্জরি কমিশন-ইউজিসির চেয়ারম্যান রদবদল আজ থেকে জ্বালানি তেল বিক্রিতে কোনো রেশনিং থাকছে না-প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত সৌদি আরবে যুক্তরাষ্ট্রের নাগরিকদের দেশ ছাড়ার নির্দেশ

রিয়াল মাদ্রিদকে হারিয়ে দিল উলফসবুর্গ


উয়েফা চ্যাম্পিয়নস লিগে ইউরোপের বিভিন্ন দেশের সেরা দলগুলোই খেলার সুযোগ পায়।

তার উপর কোয়ার্টার ফাইনালের মতো স্টেজে কোনো দলই হেলাফেলার নয়। তারা যে-কাউকে হারিয়ে দেওয়ার সামর্থ্য রাখে। তেমনটাই করে দেখিয়েছে জার্মান ক্লাব উলফসবুর্র্গ।

বুধবার দিবাগত রাতে ঘরের মাঠে উলফসবুর্গ ২-০ ব্যবধানে হারিয়ে দিয়েছে চ্যাম্পিয়নস লিগের দশ-দশবারের চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদকে। প্রথমার্ধের মাত্র আট মিনিটের ব্যবধানে ২-০ গোলে এগিয়ে যায় জার্মানির ক্লাবটি। এই ব্যবধান আর কমাতে পারেনি জিনেদিন জিদানের শিষ্যরা।

কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে ২-০ ব্যবধানে হেরে বেশ খানিকটা বিপাকে পড়েছে স্প্যানিশ ক্লাব রিয়াল মাদ্রিদ। শেষচারে যেতে হলে দ্বিতীয় লেগে সান্তিয়াগো বার্নাব্যুতে কমপক্ষে ৩-০ ব্যবধানে জিততে হবে। যা ৯০ মিনিটের খেলায় কিছুটা হলেও কষ্টসাধ্য। তারউপর ফিরতি লেগে প্রতিপক্ষের মাঠেও যদি উলফসবুর্গ গোল পেয়ে যায় তাহলে বিপদটা রিয়ালের জন্য আরও কঠিন হতে পারে।

এই ম্যাচের আগে রিয়াল মাদ্রিদের গোলরক্ষক কেইলর নাভাস চ্যাম্পিয়নস লিগে গোল হজম করেননি। আর এদিন কিনা সে-ই দুই-দুটি গোল হজম করে বসলেন। প্রথমে ম্যাচের ১৮ মিনিটে উলফসবুর্গের রিকার্ডো রদ্রিগেজ পেনাল্টি থেকে গোল করেন। অবশ্য এই পেনাল্টি নিয়েও বিতর্ক রয়েছে। এরপর ২৫ মিনিটের মাথায় ম্যাক্সিমিলিয়ান আর্নল্ড ব্যবধান দ্বিগুণ করেন।

অবশ্য যখন ম্যাচের ৭০ সেকেন্ডে রোনালদোকে অফসাইড ধরা হয়, তখনই রিয়াল সমর্থকরা বুঝে নিয়েছিল ম্যাচটি স্প্যানিশ ক্লাবটির জন্য সুবিধার হবে না। এরপর গ্যারেথ বেলকে ডি বক্সের মধ্যে লুইস গুস্তাভো বাজেভাবে ফাউল করলেও রেফারি বিষয়টি আমলেই নেননি। ওটা পেনাল্টি হওয়ার মতো ছিল। তবে প্রতি-আক্রমণে উলফসবুর্গ বেশ ভুগিয়েছে রিয়ালকে। যার কারণে রিয়াল মাদ্রিদের গোলরক্ষক কেইলর নাভাসের ৭৩৮ মিনিট গোল না হজম করার রেকর্ড ভেস্তে যায়। অন্যদিকে করিম বেনজেমা ইনজুরিতে পরায় আরো ব্যাকফুটে চলে যায় রিয়াল। দ্বিতীয়ার্ধে অবশ্য বেশ কয়েকটা সুযোগ মিস করেন গ্যারেথ বেল। যার ফলশ্রুতিতে হার এড়াতে পারেনি মাদ্রিদেও ক্লাবটি।

এ বিভাগের অন্যান্য সংবাদ