ভানুয়াতুতে আবারো ৬.৯ মাত্রার ভূমিকম্প
দক্ষিণ প্রশান্ত মহাসাগরের দ্বীপদেশ ভানুয়াতুতে ২০ ঘণ্টার ব্যবধানে একই স্থানে আবারো শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৬.৯।
বৃহস্পতিবার (০৭ এপ্রিল) বাংলাদেশ সময় সকাল ৯টা ৩২ মিনিটে ভূমিকম্পটি আঘাত হানে।
মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, ভূকম্পনটির উৎপত্তিস্থল ভানুয়াতুর সোলা এলাকা থেকে ১০৯ কিলোমিটার পশ্চিম দক্ষিণ-পশ্চিমে ভূ-পৃষ্ঠ থেকে ৩২ দশমিক ৮ কিলোমিটার গভীরে।
বৃহস্পতিবারের ভূমিকম্পে তৎক্ষণাৎ কোনো ক্ষয়ক্ষতির খবর জানা যায়নি। এ ঘটনায় কোনো সুনামি সতর্কতাও জারি করা হয়নি।
এ বিভাগের অন্যান্য সংবাদ

যুক্তরাষ্ট্র ইরানি প্রতিনিধিদের আস্থা অর্জন করতে ব্যর্থ হয়েছে-ইরানের স্পিকার
পহেলা বৈশাখ কৃষক কার্ড উদ্বোধন
প্রবীণ আইনজীবী ব্যারিস্টার শফিক আহমেদ আর নেই
দেশে জ্বালানি তেলের কোনো সংকট নেই-সেতুমন্ত্রী
টাঙ্গাইল জেলা অ্যাডভোকেট বার সমিতির তিন সদস্যকে সাময়িকভাবে বহিষ্কার
স্কুলে নতুন শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রে লটারি পদ্ধতি প্রত্যাহার-শিক্ষামন্ত্রী
সাত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও বিশ্ববিদ্যালয় মঞ্জরি কমিশন-ইউজিসির চেয়ারম্যান রদবদল
আজ থেকে জ্বালানি তেল বিক্রিতে কোনো রেশনিং থাকছে না-প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত 