তাসকিন-সানী থাকছেন ঢাকা প্রিমিয়ার লিগে
আগামী ১৮ এপ্রিল থেকে শুরু হতে যাওয়া ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের জন্য বুধবার বিভিন্ন ক্যাটাগরির ২১৫ খেলোয়াড়ের তালিকা দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এতে থাকছেন আন্তর্জাতিক ক্রিকেটে বোলিংয়ে সাময়িকভাবে নিষিদ্ধ তাসকিন আহমেদ ও আরাফাত সানী।
তালিকায় ‘এ প্লাস’ ক্যাটাগরিতে আছেন বাঁহাতি স্পিনার আরাফাত সানী। আর পেসার তাসকিন আহমেদ আছেন ‘এ’ ক্যাটাগরিতে।
নিয়ম অনুযায়ী, কোনো বোলারের বোলিং অ্যাকশন অবৈধ প্রমাণিত হলে তিনি আন্তর্জাতিক ক্রিকেটে নিষিদ্ধ হবেন। তবে তার নিজ দেশের ক্রিকেট বোর্ড চাইলে তাকে নিজেদের ঘরোয়া ক্রিকেটে খেলার সুযোগ দিতে পারে। এরই ধারাবাহিকতায় বোলিং অ্যাকশন শুধরানোর প্রক্রিয়া হিসেবে তাসকিন ও সানীকে ঢাকা প্রিমিয়ার লিগে রেখেছে বিসিবি।
প্রসঙ্গত, সদ্য সমাপ্ত টি-টোয়েন্টি বিশ্বকাপ চলার সময় অবৈধ বোলিং অ্যাকশনের কারণে আন্তর্জাতিক ক্রিকেটে তাসকিন ও সানীর বোলিং নিষিদ্ধ করে আইসিসি।
এছাড়াও গত জানুয়ারিতে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের সময় অবৈধ বোলিং অ্যাকশনের কারণে আন্তর্জাতিক ক্রিকেটে নিষিদ্ধ যুবা ক্রিকেটার সঞ্জিত সাহাও থাকছেন ঢাকা প্রিমিয়ার লিগে। এই অফ স্পিনার আছেন ‘সি’ ক্যাটাগরিতে।

যুক্তরাষ্ট্র ইরানি প্রতিনিধিদের আস্থা অর্জন করতে ব্যর্থ হয়েছে-ইরানের স্পিকার
পহেলা বৈশাখ কৃষক কার্ড উদ্বোধন
প্রবীণ আইনজীবী ব্যারিস্টার শফিক আহমেদ আর নেই
দেশে জ্বালানি তেলের কোনো সংকট নেই-সেতুমন্ত্রী
টাঙ্গাইল জেলা অ্যাডভোকেট বার সমিতির তিন সদস্যকে সাময়িকভাবে বহিষ্কার
স্কুলে নতুন শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রে লটারি পদ্ধতি প্রত্যাহার-শিক্ষামন্ত্রী
সাত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও বিশ্ববিদ্যালয় মঞ্জরি কমিশন-ইউজিসির চেয়ারম্যান রদবদল
আজ থেকে জ্বালানি তেল বিক্রিতে কোনো রেশনিং থাকছে না-প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত 