পাকিস্তানে সংঘর্ষে ১২ জঙ্গি নিহত
পাকিস্তানে নিরাপত্তা বাহিনীর একটি তল্লাশি চৌকিতে সন্দেহভাজন কয়েক ডজন জঙ্গি হামলা চালিয়েছে। বৃহস্পতিবার ভোরের দিকে চালানো ওই হামলায় নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে অন্তত ১২ জঙ্গি নিহত হয়েছে। খবর নিউ ইয়র্ক টাইমসের।
স্থানীয় সরকারের এক প্রশাসক এ তথ্য জানিয়েছেন। জাভেদ খান নামের ওই কর্মকর্তা বলেন, উপজাতি অধ্যুষিত উত্তর-পশ্চিমাঞ্চলের কুররাম এলাকার ম্যানগারো চৌকির ওই হামলায় বেশ কয়েকজন জঙ্গি আহত হয়েছে। তিনি বলেন, এতে নিরাপত্তা বাহিনীর কোনো সদস্য নিহত হয়নি। এছাড়া ওই জঙ্গিরা আফগানিস্তানে পালিয়ে গেছে।
একই দিনে উত্তর-পশ্চিমাঞ্চলের পেশওয়ারে একটি পুলিশ তল্লাশি চৌকিতে বোমা হামলায় এক পুলিশ কর্মকর্তা নিহত হয়েছেন। স্থানীয় পুলিশ কর্মকর্তা জামশেদ খান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, হামলার উদ্দেশ্য এখনো পরিষ্কার নয়, তবে হামলাকারীদের ধরতে অভিযান চলছে।

যুক্তরাষ্ট্র ইরানি প্রতিনিধিদের আস্থা অর্জন করতে ব্যর্থ হয়েছে-ইরানের স্পিকার
পহেলা বৈশাখ কৃষক কার্ড উদ্বোধন
প্রবীণ আইনজীবী ব্যারিস্টার শফিক আহমেদ আর নেই
দেশে জ্বালানি তেলের কোনো সংকট নেই-সেতুমন্ত্রী
টাঙ্গাইল জেলা অ্যাডভোকেট বার সমিতির তিন সদস্যকে সাময়িকভাবে বহিষ্কার
স্কুলে নতুন শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রে লটারি পদ্ধতি প্রত্যাহার-শিক্ষামন্ত্রী
সাত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও বিশ্ববিদ্যালয় মঞ্জরি কমিশন-ইউজিসির চেয়ারম্যান রদবদল
আজ থেকে জ্বালানি তেল বিক্রিতে কোনো রেশনিং থাকছে না-প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত 