News Bangla 24 BD | বর্তমান নির্বাচন কমিশনকে মেরুদণ্ডহীন ও বেশরম-এরশাদ - News Bangla 24 BD
News Head
 গাজীপুরে ৩১৭ কোটি টাকার ফ্লাইওভার নির্মাণের ঘোষণা ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর উন্নয়নে গাজীপুরে ছাগল, প্রাণিখাদ্য ও ঘর নির্মাণ সামগ্রী বিতরণ গাজীপুরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টের শুভ উদ্বোধন দেহে ভিটামিন সি-র চাহিদা পূরণ করে লটকন দেশেই মেসি-রোনালদোর মতো খেলোয়াড় তৈরি হবে: প্রধানমন্ত্রী বিপদ কি শাস্তি, নাকি আল্লাহর রহমত? বাংলাদেশে এসে কেন কেঁদেছিলেন কলম্বিয়ান পপ তারকা শাকিরা নড়াইলে ১৪৩ শিক্ষার্থীর হাতে মেধাবৃত্তি তুলে দিলেন অতিরিক্ত আইজিপি গাজীপুরে বয়লার বিস্ফোরণে ফার্নেস অয়েল তৈরি কারখানায় আগুন চিত্রনায়িকা ইয়ামিন হক ববির স্বামী গ্রেফতার

বর্তমান নির্বাচন কমিশনকে মেরুদণ্ডহীন ও বেশরম–এরশাদ


জাতীয় পার্টির চেয়ারম্যান ও সাবেক রাষ্ট্রপতি এইচএম এরশাদ বর্তমান নির্বাচন কমিশনকে মেরুদণ্ডহীন ও বেশরম উল্লেখ করে বলেছেন, এই কমিশন বিএনপি আমলের আজিজ মার্কা কমিশনের চেয়েও খারাপ। ইউনিয়ন পরিষদের নির্বাচনে এতো লোক মারা যাওয়ার নজির অতীতে নেই। অথচ প্রধান নির্বাচন কমিশনার বলেছেন রাতে কোন সিল মারার ঘটনা ঘটেনি। তার মানে দিনে সিল মারা হয়েছে। এই লোককে প্রধান নির্বাচন কমিশনার রেখে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়।

জাপা চেয়ারম্যান এইচ এম এরশাদ তনু হত্যার প্রসঙ্গ উল্লেখ করে বলেন, তনু হত্যার কথা সবাই জানেন। এ পর্যন্ত দুইবার তার মরদেহ কবর থেকে ওপরে তোলা হলো। কিন্তু কোন কিছুই পাওয়া যাচ্ছে না। একদিন হয়তো সরকার বলবে, ‘তনু নামের কোন মেয়েই ছিল না। এটি মিডিয়ার প্রচার।’
মানুষ সব ঘটনার সঠিক বিচার চায়।

বৃহস্পতিবার বেলা ১১টায় বগুড়া শহরের শহীদ টিটু মিলনায়তনে জেলা জাতীয় পার্টির দ্বি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এইচ এম এরশাদ এসব কথা বলেন।

সম্মেলনে এরশাদ বলেন, বর্তমান প্রধানমন্ত্রী ঘরে ঘরে চাকরি দেওয়ার কথা বলেছিলেন। কিন্তু এখন টাকা ছাড়া কোন চাকরি মেলে না। এ কারণে শিক্ষিত বেকার যুবকরা মাদকাসক্ত হচ্ছে। এখন সব জায়গা অর্থের দখলে চলে গেছে। এ অবস্থা থাকলে দেশ চলবে না।
তিনি বলেন, যেখানেই যাচ্ছি মানুষের ঢল দেখছি। মানুষ পরিবর্তন চাচ্ছে। এ জন্য জাতীয় পার্টির প্রয়োজন। বগুড়া ও রংপুরে পার্টির অবস্থান খুব শক্তিশালী। এসব এলাকার আসনগুলো পুণরুদ্ধার করা গেলে আবারো জাপা ক্ষমতায় যাবে। তবে তার জন্য সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের প্রয়োজন। জাপা চেয়ারম্যান বলেন, আগামি নির্বাচনে জাতীয় পার্টি ও আওয়ামী লীগ থাকবে। আর কেউ থাকবে না। সেক্ষেত্রে সুষ্ঠু নির্বাচন হলে জাপা ক্ষমতায় যাবে।

সম্মেলন শেষে শরিফুল ইসলাম জিন্নাহকে জেলা জাপার সভাপতি ও নূরুল ইসলাম ওমরকে সাধারণ সম্পাদক হিসেবে পুনরায় ঘোষণা দেন এরশাদ।
এর আগে ২০১০ সালে বগুড়া জেলা জাতীয় পার্টির সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল।

জেলা জাপা সভাপতি শরিফুল ইসলাম জিন্নাহ এমপির সভাপতিত্বে ও দলের সাধারণ সম্পাদক নূরুল ইসলাম ওমর এমপির সঞ্চালনায় সম্মেলনে আরো বক্তব্য রাখেন জাপার কো-চেয়ারম্যান জিএম কাদের, মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার, অ্যাডভোকেট আলতাফ আলী এমপি, অ্যাডভোকেট নূরুল ইসলাম তালুকদার এমপি প্রমুখ।

এ বিভাগের অন্যান্য সংবাদ