News Bangla 24 BD | প্রেম তো হয় কয়েক রকমের, আপনারটি কেমন? - News Bangla 24 BD
News Head
 ঢাকা শহরে যানজট নিরসনে ১১টি প্রস্তাবনা যুক্তরাষ্ট্র ইরানি প্রতিনিধিদের আস্থা অর্জন করতে ব্যর্থ হয়েছে-ইরানের স্পিকার পহেলা বৈশাখ কৃষক কার্ড উদ্বোধন প্রবীণ আইনজীবী ব্যারিস্টার শফিক আহমেদ আর নেই দেশে জ্বালানি তেলের কোনো সংকট নেই-সেতুমন্ত্রী টাঙ্গাইল জেলা অ্যাডভোকেট বার সমিতির তিন সদস্যকে সাময়িকভাবে বহিষ্কার স্কুলে নতুন শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রে লটারি পদ্ধতি প্রত্যাহার-শিক্ষামন্ত্রী সাত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও বিশ্ববিদ্যালয় মঞ্জরি কমিশন-ইউজিসির চেয়ারম্যান রদবদল আজ থেকে জ্বালানি তেল বিক্রিতে কোনো রেশনিং থাকছে না-প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত সৌদি আরবে যুক্তরাষ্ট্রের নাগরিকদের দেশ ছাড়ার নির্দেশ

প্রেম ভালোবাসার সংজ্ঞা দিতে গেলে অনেকেই অনেকরকম ভাবেই দেবে। কারণ আজকাল এই পৃথিবীতে বেশ কয়েক রকম ভালোবাসার সম্পর্ক বর্তমান রয়েছে। সাইকোলজিস্ট রবার্ট স্টেনবার্গ ভালবাসাকে তিনিটি উপাদানের মধ্যে ভাগ করেছেন। তিনটি উপাদান হল- আবেগ(যৌন অথবা রোম্যান্টিক আকর্ষণ), অন্তরঙ্গতা (গভীর অনুভূতি) এবং সহানুভূতি (শুধুমাত্র সম্পর্ককে রক্ষা করাই নয়, তাকে সসম্মানে এগিয়ে নিয়ে যাওয়া)। এইগুলোকে আবার আরও কয়েকটি সংজ্ঞায় ভাগ করেছেন। তাহলে চলুন দেখে নেওয়া যাক এরমধ্যে আপনার কোনটি-

* ভালোলাগা : যার সাথে আপনি সবকথা শেয়ার করতে চান এবং সমস্ত মুহূর্ত এক সঙ্গে কাটাতে চান। আর তাকে আপনার শুধুই ভালোলাগে। এই অনুভূতিকে কখনওই ভালবাসা বলে মনে করবেন না। তিনি আপনার খুব ভালো বন্ধু হতে পারে, কিন্তু কাছের মানুষ নয়।

* মোহ : একটি মানুষকে আপনি প্রতিদিন দেখছেন এবং খুবই ভালো লাগছে আপনার তাকে দেখে। আপনার তার সাথে সময় কাটাতে ইচ্ছে করছে। যদি এমনটি হয়ে থাকে তাহলে মনে রাখবেন তা শুধুমাত্রই মোহ। যখন আপনার এই মোহ কেটে যাবে তখন আপনার ভালোলাগাও দূরে চলে যাবে।

* রোমান্টিক প্রেম: যখন কোনও ভালবাসার মধ্যে আবেগ এবং অন্ত্রঙ্গতা থাকে তখন তাকে রোম্যান্টিক প্রেম বলা হয়। আপনার সেই ভালোবাসার মানুষটিকে হয়ত আপনি কোনও প্রতিশ্রুতি দেননি কিন্তু তারপরও আপনি একটি মধুর সম্পর্কে মধ্যে জড়িয়ে আছেন। এই সম্পর্ক সব সময় বেশি দূর না চললেও একটা মধুর অনুভূতি দিয়ে যেতে পারে আপনাকে।

* প্রতিশ্রুতি : অনেক ক্ষেত্রে দেখা যায় কেউ হয়ত কাউকে প্রতিশ্রুতি দিয়ে বসে আছেন। অথচ সেই মানুষটির প্রতি তার কোনও রকম যৌন আকর্ষণ নেই বললেই চলে। কিন্তু তাঁকে ছেড়ে দিতেও মন চায় না। সেক্ষেত্রে অনেকেই বহু বছর প্রেম করার পরেও বিয়ে করেন কেবলমাত্র একে ওপরের কাছে প্রতিশ্রুতি বদ্ধ থাকেন বলে।

* ঘনিষ্ট প্রেম : ভালোবাসার সম্পর্কের মধ্যে যখন অন্তরঙ্গতা ও প্রতিশ্রুতি একই সঙ্গে থাকে তখন তাকে ঘনিষ্ট প্রেম বলা হয়। এইরকম প্রেম সম্পর্ক টিকে থাকার সম্ভাবনা থাকে অনেক। কারণ এই প্রেম সাধারণত কোনও বন্ধুর প্রতি অথবা যে কোনও মানুষের প্রতি হয় থাকে। যাকে আপনি অনেক দিন ধরেই চেনেন এবং তার সাথে সময় কাটাতে কাটাতে আপনি অনেকটাই ঘনিষ্ট হয়ে পরেছেন যা আপনি বুঝতেও পারেননি।

* অনবদ্য প্রেম : যখন ভালবাসার মধ্যে অন্তরঙ্গতা, আবেগ এবং প্রতিশ্রুতি এই তিনটি উপাদান একসঙ্গে থাকে তখন তাকে অনবদ্য প্রেম বলা হয়। এই প্রেমের সম্পর্কে যেমন অন্তরঙ্গতা থাকে ঠিক তেমনই থাকে একে ওপরের প্রতি বিশ্বাস আর ভরসা। এই প্রেমই হয় সত্যিকারের প্রেম এই সম্পর্ক ভাঙ্গার ক্ষমতা কারোর থাকে না।

এ বিভাগের অন্যান্য সংবাদ