News Bangla 24 BD | ফিলিপাইনে সংঘর্ষে ১৮ সেনা নিহত - News Bangla 24 BD
News Head
 ঢাকা শহরে যানজট নিরসনে ১১টি প্রস্তাবনা যুক্তরাষ্ট্র ইরানি প্রতিনিধিদের আস্থা অর্জন করতে ব্যর্থ হয়েছে-ইরানের স্পিকার পহেলা বৈশাখ কৃষক কার্ড উদ্বোধন প্রবীণ আইনজীবী ব্যারিস্টার শফিক আহমেদ আর নেই দেশে জ্বালানি তেলের কোনো সংকট নেই-সেতুমন্ত্রী টাঙ্গাইল জেলা অ্যাডভোকেট বার সমিতির তিন সদস্যকে সাময়িকভাবে বহিষ্কার স্কুলে নতুন শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রে লটারি পদ্ধতি প্রত্যাহার-শিক্ষামন্ত্রী সাত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও বিশ্ববিদ্যালয় মঞ্জরি কমিশন-ইউজিসির চেয়ারম্যান রদবদল আজ থেকে জ্বালানি তেল বিক্রিতে কোনো রেশনিং থাকছে না-প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত সৌদি আরবে যুক্তরাষ্ট্রের নাগরিকদের দেশ ছাড়ার নির্দেশ

ফিলিপাইনে জঙ্গি গোষ্ঠী আবু সায়াফের সঙ্গে লড়াইয়ে ১৮ সেনা নিহত হয়েছে। দেশটির দক্ষিণে অবস্থিত বাসিলান দ্বীপে ওই সংঘর্ষে আহত হয়েছে আরো ৫০ সেনা। দেশটির সেনাবাহিনী এ তথ্য জানিয়েছে।

ওই সংঘর্ষে ৫ জঙ্গি নিহত হয়েছে। তবে ১৮ সেনার অন্তত চার জনকে শিরশ্ছেদ করে হত্যা করা হয়েছে। কমপক্ষে ১শ` জঙ্গির সঙ্গে সেনাবাহিনীর সংঘর্ষ হয়।

সেনাবাহিনী আবু সায়াফের কমান্ডার ইনসিলন হাপিলনকে আটক করতে অভিযান চালাচ্ছিল। জঙ্গি সংগঠনটি ইসলামিক স্টেটের প্রতি আনুগত্যের কথা স্বীকার করেছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ