রিয়ালের বড় জয়ে ইতিহাস গড়লেন রোনালদো
চ্যাম্পিয়নস লিগে অঘটনের পর লিগে দারুণভাবে ফিরলো রিয়াল মাদ্রিদ। ঘরের মাঠে এইবারকে ৪-০ গোলে হারালো জিনেদিন জিদানের শিষ্যরা। আর এ ম্যাচে একটি গোল করে প্রথম কোন ফুটবলার হিসেবে টানা ছয় মৌসুমে ৩০ এর বেশি গোল করার ইতিহাস রচনা করলেন ক্রিস্টয়ানো রোনালদো।
শনিবার সান্থিয়াগো বার্নাব্যুতে দু্র্বল এইবারকে আমন্ত্রণ জানায় রিয়াল। এদিন খেলার ৫ মিনিটেই জেমস রদ্রিগেজের গোলে লিড পায় রিয়াল। ১৮ মিনিটে লিড দ্বিগুন করেন লুকাস ভাসকুয়েজ। আর এক মিনিট পরেই স্কোর লাইন ৩-০ করে পর্তুগিজ অধিনায়ক রোনালদো। খেলার প্রথমার্ধের নির্ধারিত সময়ের ছয় মিনিট আগে এইবারের জালে এক হালি গোল পূর্ণ করেন হেসে।
বিরতির পর অবশ্য রিয়াল আর কোন গোল দিতে পারেনি। ফলে ৪-০ গোলের জয় নিয়েই মাঠ ছাড়ে জিদান শিষ্যরা।

যুক্তরাষ্ট্র ইরানি প্রতিনিধিদের আস্থা অর্জন করতে ব্যর্থ হয়েছে-ইরানের স্পিকার
পহেলা বৈশাখ কৃষক কার্ড উদ্বোধন
প্রবীণ আইনজীবী ব্যারিস্টার শফিক আহমেদ আর নেই
দেশে জ্বালানি তেলের কোনো সংকট নেই-সেতুমন্ত্রী
টাঙ্গাইল জেলা অ্যাডভোকেট বার সমিতির তিন সদস্যকে সাময়িকভাবে বহিষ্কার
স্কুলে নতুন শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রে লটারি পদ্ধতি প্রত্যাহার-শিক্ষামন্ত্রী
সাত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও বিশ্ববিদ্যালয় মঞ্জরি কমিশন-ইউজিসির চেয়ারম্যান রদবদল
আজ থেকে জ্বালানি তেল বিক্রিতে কোনো রেশনিং থাকছে না-প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত 