প্রিমিয়ার লিগের পরেই তাসকিনের অ্যাকশন পরীক্ষায়
ছুটি কাটিয়ে কদিন আগেই দেশে ফিরেছেন তাসকিন আহমেদ। এরই মধ্যে আবারো নতুন করে শুরু করেছেন বোলিং অ্যাকশন শোধরানোর কাজ।
শোনা যাচ্ছে, ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের(ডিপিএল) পরপরই দ্বিতীয় দফা আইসিসির পরীক্ষায় বসবেন দেশসেরা এই ফাস্ট বোলার।
এ প্রসঙ্গে তাসকিন বলেছেন, ‘আমি শুধু অনুশীলন এবং প্রিমিয়ার লিগ নিয়ে ভাবছি। পরীক্ষার সময় হলেই বিসিবি আমাকে জানাবে। আর আমার বিশ্বাস পরীক্ষা দিলে ইনশাল্লাহ ভালো কিছুই হবে।’
এদিকে, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের(বিসিবি) পেস বোলিং বিশেষজ্ঞ মাহবুবুল আলমও শোনাচ্ছেন আশার বাণী। জানিয়েছেন, খুব দ্রুতই পরীক্ষা দিতে যেতে পারবেন তাসকিন।
বোলিং অ্যাকশন নিয়ে কাজ করার পর তার প্রয়োগ হবে প্রিমিয়ার লিগে। তাই এটুকু নিশ্চিত করে বলা যায়, আগে নয়, প্রিমিয়ার লিগ খেলেই বোলিং অ্যাকশন পরীক্ষায় বসবেন তিনি। একই সঙ্গে এবারের ঘরোয়া লিগে বোলিং অ্যাকশনের উপর নজরদারির ব্যাপারে নেওয়া উদ্যগ আরো একধাপ এগিয়ে নেবে তাসকিনকে।
এর আগে টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচ শেষে আম্পায়াররা তাসকিন ও আরাফাত সানির বোলিং অ্যাকশন নিয়ে সন্দেহ প্রকাশ করেন। পরবর্তীতে চেন্নাইতে অ্যাকশন পরীক্ষা দেওয়ার পর প্রমাণিত হয় যে, কয়েকটি বাউন্সারে সমস্যা রয়েছে তাসকিনের। ফলে সাময়িক নিষিদ্ধ রয়েছেন তিনি।

যুক্তরাষ্ট্র ইরানি প্রতিনিধিদের আস্থা অর্জন করতে ব্যর্থ হয়েছে-ইরানের স্পিকার
পহেলা বৈশাখ কৃষক কার্ড উদ্বোধন
প্রবীণ আইনজীবী ব্যারিস্টার শফিক আহমেদ আর নেই
দেশে জ্বালানি তেলের কোনো সংকট নেই-সেতুমন্ত্রী
টাঙ্গাইল জেলা অ্যাডভোকেট বার সমিতির তিন সদস্যকে সাময়িকভাবে বহিষ্কার
স্কুলে নতুন শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রে লটারি পদ্ধতি প্রত্যাহার-শিক্ষামন্ত্রী
সাত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও বিশ্ববিদ্যালয় মঞ্জরি কমিশন-ইউজিসির চেয়ারম্যান রদবদল
আজ থেকে জ্বালানি তেল বিক্রিতে কোনো রেশনিং থাকছে না-প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত 