বাড়ির বাতাসে মন মাতানো সুগন্ধ
গরমের দিনে বাতাসে জুড়ায় শরীর। পাশাপাশি সেই বাতাস যদি হয় সুগন্ধের, তাহলে শরীরের পাশাপাশি জুড়াবে মনও। জেনে নিন বাড়ির বাতাসে সুগন্ধ ছড়াবে এমন কিছু গাছ।
গন্ধরাজ: নাম শুনেই নিশ্চয় বুঝতে পাছেন, বাড়ির বাগানে কেন লাগাবেন এই গাছ। সাদা রঙের গন্ধরাজ ফুল দেখতে যেমন সুন্দর, তেমন নামকরণের স্বার্থকতা প্রমাণে এর সুগন্ধও রীতিমতো রাজ করবে আপনার বাড়িতে।
ল্যাভেন্ডার: আপনাকে রিলাক্স থাকতে সাহায্য করবে এই গাছের সুগন্ধ। বাতাসে ছড়াবে মিষ্টি গন্ধ। তাতে আপনার রাতের ঘুম ভালোই হবে।
তুলসি: বাড়িতে তুলসি গাছ থাকলে মশা উপদ্রব কমে। এর পাতা দিয়ে বানানো চা আপনার শরীরের জন্য উপকারী। এছাড়া বাড়ি থেকে কার্বন ডাই অক্সাইডের মতো ক্ষতিকর গ্যাস দূর করতেও বিশেষ ভূমিকা রাখে এই গাছটি।
জুঁই: সারা বছর এই গাছে ফুল ফোটে। ফুল ফুটতে শুরু হলেই বাতাসে ছড়িয়ে পড়ে তার মনমাতানো সুগন্ধ।
পিস লিলি: গ্রীষ্মকাল জুড়ে ফুল ফোটে লিলি গাছে। তার সুগন্ধও ছড়ায় বাতাসে। তাই এই ফুল গাছটি বাড়িতে থাকলে সুগন্ধে আচ্ছন্ন থাকতে পারবেন। ঘরের দুর্গন্ধ দূর করার বিশেষ ক্ষমতা রয়েছে এই গাছটির। তাই টবে লাগিয়ে রাখতে পারেন পিস লিলি।
মাধবীলতা: অনেক বাড়ির গেট সাজাতে দেখা যায় লতানো এই ফুল গাছে। সাদা ও গোলাপি বর্ণের ছোট ছোট ফুলগুলো বেশ দৃষ্টি আকর্ষণীয়। শুধু কী তাই, ফুলের মিষ্টি গন্ধও মন জয় করে নেয় সকলের।

যুক্তরাষ্ট্র ইরানি প্রতিনিধিদের আস্থা অর্জন করতে ব্যর্থ হয়েছে-ইরানের স্পিকার
পহেলা বৈশাখ কৃষক কার্ড উদ্বোধন
প্রবীণ আইনজীবী ব্যারিস্টার শফিক আহমেদ আর নেই
দেশে জ্বালানি তেলের কোনো সংকট নেই-সেতুমন্ত্রী
টাঙ্গাইল জেলা অ্যাডভোকেট বার সমিতির তিন সদস্যকে সাময়িকভাবে বহিষ্কার
স্কুলে নতুন শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রে লটারি পদ্ধতি প্রত্যাহার-শিক্ষামন্ত্রী
সাত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও বিশ্ববিদ্যালয় মঞ্জরি কমিশন-ইউজিসির চেয়ারম্যান রদবদল
আজ থেকে জ্বালানি তেল বিক্রিতে কোনো রেশনিং থাকছে না-প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত 