News Bangla 24 BD | গরমে এই জিনিসগুলো সঙ্গে রাখতে ভুলবেন না - News Bangla 24 BD
News Head
 ঢাকা শহরে যানজট নিরসনে ১১টি প্রস্তাবনা যুক্তরাষ্ট্র ইরানি প্রতিনিধিদের আস্থা অর্জন করতে ব্যর্থ হয়েছে-ইরানের স্পিকার পহেলা বৈশাখ কৃষক কার্ড উদ্বোধন প্রবীণ আইনজীবী ব্যারিস্টার শফিক আহমেদ আর নেই দেশে জ্বালানি তেলের কোনো সংকট নেই-সেতুমন্ত্রী টাঙ্গাইল জেলা অ্যাডভোকেট বার সমিতির তিন সদস্যকে সাময়িকভাবে বহিষ্কার স্কুলে নতুন শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রে লটারি পদ্ধতি প্রত্যাহার-শিক্ষামন্ত্রী সাত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও বিশ্ববিদ্যালয় মঞ্জরি কমিশন-ইউজিসির চেয়ারম্যান রদবদল আজ থেকে জ্বালানি তেল বিক্রিতে কোনো রেশনিং থাকছে না-প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত সৌদি আরবে যুক্তরাষ্ট্রের নাগরিকদের দেশ ছাড়ার নির্দেশ

অসহ্য গরমেও কর্মজীবীদের ঘরে বসে থাকার সুযোগ নাই। তাই এই গরমে বাইরে বের হলে কিছু জিনিস সঙ্গে নিয়েই বের হওয়া উচিত। এতে আপনারই উপকার হবে। পানি: সারা রাত ডিপ ফ্রিজে পানির বোতল রেখে দিন। বেরনোর সময় তোয়ালে জড়িয়ে এই বরফ ভর্তি বোতল ব্যাগে ঢুকিয়ে নিন। পানি ঠান্ডা থাকবে। এই ঠান্ডা তোয়ালে ঘাম মোছার কাজে ব্যবহার করলেও আরাম পাবেন। জামা: এই সময় ব্যাগে একটা এক্সট্রা জামা নিশ্চয়ই রাখুন। গরমে ঘামে ভেজা জামা সারা দিন পরে থাকলে শরীর খারাপ হতে পারে। অফিস বা গন্তব্যে পৌঁছে জামা বদলে নিন। বডি স্প্রে: শুধু ঘামের দুর্গন্ধ তাড়াতে নয়, গরমে নিজেকে ফ্রেশ রাখতেও এটা রাখা জরুরি। খাবার স্যালাইন: এই সময় ব্যাগে এর প্যাকেট খাবার স্যালাইন অবশ্যই রাখবেন। বিপদের সময় এটাই কাজে আসবে আপনার। মাথা ধরার ওষুধ: চড়া রোদে মাথা ধরা, মাইগ্রেনের সমস্যা খুবই কমন। ব্যাগে অবশ্যই অ্যাসপিরিন জাতীয় ওষুধ রাখুন। অ্যান্টি-অ্যালার্জিক: সান অ্যালার্ডি বা হিট অ্যালার্জির সম্ভাবনা এই সময় প্রবল। তাই অ্যান্টি অ্যালার্জিক যেন অবশ্যই থাকে ব্যাগে। ওয়েট টিস্যু: গরমে রোদে ত্বক পুড়ে গিয়ে অ্যালার্জি হতে পারে। তাই সব সময় ওয়েট টিস্যু রাখুন সঙ্গে। কষ্ট হলেই মুখ, গলা, ঘাড় মুছে নিন। তোয়ালে: এই সময় ব্যাগে ছোট একটা তোয়ালে অবশ্যই রাখবেন। সানগ্লাস: এই সময় ঝাঁ ঝাঁ রোদে তাকানো যায় না। সানগ্লাস কিন্তু মাস্ট।

এ বিভাগের অন্যান্য সংবাদ