News Bangla 24 BD | দক্ষিণ কোরিয়ার নির্বাচনে ক্ষমতাসীনদের পরাজয় - News Bangla 24 BD
News Head
 ঢাকা শহরে যানজট নিরসনে ১১টি প্রস্তাবনা যুক্তরাষ্ট্র ইরানি প্রতিনিধিদের আস্থা অর্জন করতে ব্যর্থ হয়েছে-ইরানের স্পিকার পহেলা বৈশাখ কৃষক কার্ড উদ্বোধন প্রবীণ আইনজীবী ব্যারিস্টার শফিক আহমেদ আর নেই দেশে জ্বালানি তেলের কোনো সংকট নেই-সেতুমন্ত্রী টাঙ্গাইল জেলা অ্যাডভোকেট বার সমিতির তিন সদস্যকে সাময়িকভাবে বহিষ্কার স্কুলে নতুন শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রে লটারি পদ্ধতি প্রত্যাহার-শিক্ষামন্ত্রী সাত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও বিশ্ববিদ্যালয় মঞ্জরি কমিশন-ইউজিসির চেয়ারম্যান রদবদল আজ থেকে জ্বালানি তেল বিক্রিতে কোনো রেশনিং থাকছে না-প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত সৌদি আরবে যুক্তরাষ্ট্রের নাগরিকদের দেশ ছাড়ার নির্দেশ

১৬ বছর পর প্রথমবারের মতো দক্ষিণ কোরিয়ার পার্লামেন্ট নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা হারিয়েছে দেশটির ক্ষমতাসীন রাজনৈতিক দল সায়েনুরি পার্টি।

পার্লামেন্টের ৩০০ আসনের মধ্যে সায়েনুরি পার্টি ১২২টি আসনে জয় পেয়েছে, অপরদিকে বিরোধীদল মিনজো পার্টি জয় পেয়েছে ১২৩টি আসনে।

দেশটির ক্ষমতাসীন দলের সংখ্যাগরিষ্ঠতা হারানোর বিষয়ে বিশ্লেষকরা বলছেন, দেশের অর্থনীতি নিয়ে অসন্তোষের কারণেই সম্ভবত ভোটারদের সমর্থন হারিয়েছে সরকার। এছাড়া চাকরিচ্যুত কর্মজীবীদের আইনি সুরক্ষা দুর্বল করার সরকারি উদ্যোগ এবং বিরোধীদের দমন-পীড়নের নীতিও প্রেসিডেন্ট পার্কের বিপক্ষে গেছে বলে ধারণা করা হচ্ছে।

অপরদিকে তুলনামূলকভাবে অন্যান্য বিরোধীদলও ভালো ফল করেছে। পিপলস পার্টি ৩৮টি আসন এবং জাস্টিস পার্টি ছয়টি আসন পেতে যাচ্ছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ