সারা বিশ্বের বিভিন্ন স্থানে বসবাসকারী বাঙালিদের বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি।
মঙ্গলবার এক বিবৃতিতে জন কেরি বলেন, ‘মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা ও যুক্তরাষ্ট্রের জনগণের পক্ষ থেকে বাঙালিদের নতুন বছরের শুভেচ্ছা। নববর্ষ সুখ ও সমৃদ্ধি বয়ে আনুক। নববর্ষ উদযাপনে বাংলাদেশ, ভারতসহ সারা বিশ্বে ছড়িয়ে থাকা বাঙালিদের সঙ্গে আমরাও উদ্বেলিত।’
কেরি বলেন, পয়লা বৈশাখ বাঙালিদের নতুন বছর হিসেবে পরিচিত। আর নববর্ষ হচ্ছে নবযৌবন ও পুনর্মিলনের সময়। পুরোনোকে ভুলে পরিবার ও বন্ধুদের নিয়ে বাঙালিরা সংস্কৃতি ও ঐতিহ্যের উদযাপনের মাধ্যমে সামনে এগিয়ে যাওয়ার প্রত্যয়ী হয় এই দিনে।
কেরি বলেন, বিজ্ঞান, ব্যবসা, জনসেবা, আইন ও চিকিৎসাসহ বিভিন্ন ক্ষেত্রে হাজারো বাঙালি আমেরিকানদের অবদানের স্বীকৃতি দেওয়ার জন্য পয়লা বৈশাখ একটা সুযোগ।
সবশেষে কেরি বলেন, ‘আমরা আশা ও প্রত্যাশা নিয়ে নতুন বছর শুরু করলাম। শুভ নববর্ষ।’

যুক্তরাষ্ট্র ইরানি প্রতিনিধিদের আস্থা অর্জন করতে ব্যর্থ হয়েছে-ইরানের স্পিকার
পহেলা বৈশাখ কৃষক কার্ড উদ্বোধন
প্রবীণ আইনজীবী ব্যারিস্টার শফিক আহমেদ আর নেই
দেশে জ্বালানি তেলের কোনো সংকট নেই-সেতুমন্ত্রী
টাঙ্গাইল জেলা অ্যাডভোকেট বার সমিতির তিন সদস্যকে সাময়িকভাবে বহিষ্কার
স্কুলে নতুন শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রে লটারি পদ্ধতি প্রত্যাহার-শিক্ষামন্ত্রী
সাত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও বিশ্ববিদ্যালয় মঞ্জরি কমিশন-ইউজিসির চেয়ারম্যান রদবদল
আজ থেকে জ্বালানি তেল বিক্রিতে কোনো রেশনিং থাকছে না-প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত 