News Bangla 24 BD | পানামা পেপার্স : স্পেনের শিল্পমন্ত্রীর পদত্যাগ - News Bangla 24 BD
News Head
 ঢাকা শহরে যানজট নিরসনে ১১টি প্রস্তাবনা যুক্তরাষ্ট্র ইরানি প্রতিনিধিদের আস্থা অর্জন করতে ব্যর্থ হয়েছে-ইরানের স্পিকার পহেলা বৈশাখ কৃষক কার্ড উদ্বোধন প্রবীণ আইনজীবী ব্যারিস্টার শফিক আহমেদ আর নেই দেশে জ্বালানি তেলের কোনো সংকট নেই-সেতুমন্ত্রী টাঙ্গাইল জেলা অ্যাডভোকেট বার সমিতির তিন সদস্যকে সাময়িকভাবে বহিষ্কার স্কুলে নতুন শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রে লটারি পদ্ধতি প্রত্যাহার-শিক্ষামন্ত্রী সাত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও বিশ্ববিদ্যালয় মঞ্জরি কমিশন-ইউজিসির চেয়ারম্যান রদবদল আজ থেকে জ্বালানি তেল বিক্রিতে কোনো রেশনিং থাকছে না-প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত সৌদি আরবে যুক্তরাষ্ট্রের নাগরিকদের দেশ ছাড়ার নির্দেশ

পানামা পেপার্স : স্পেনের শিল্পমন্ত্রীর পদত্যাগ


পানামা পেপার্স কেলেঙ্কারিতে নাম আসায় পদত্যাগের ঘোষণা দিয়েছেন স্পেনের ভারপ্রাপ্ত শিল্পমন্ত্রী হোসে ম্যানুয়েল সোরিয়া । শুক্রবার তিনি এ পদত্যাগের ঘোষণা দেন।

সম্প্রতি পানামার আইনি পরামর্শক প্রতিষ্ঠান মোসাক ফনসেকার ১ কোটি ১৫ লাখ গোপন নথি ফাঁস করা হয়। এসব নথিতে দেখা যায়, বিশ্বের ৭২টি দেশের বর্তমান ও প্রাক্তন রাষ্ট্রনায়ক, রাজনীতিবিদসহ শীর্ষ ধনী ও তারকারা কর ফাঁকি দিতে মোসাক ফনসেকার সহযোগিতা নিয়েছেন। তারা মোসাক ফনসেকার মাধ্যমে বিদেশে অফশোর কোম্পানির মালিক হয়েছিলেন। মোসাক ফনসেকার এসব নথি ফাঁসের পর পদত্যাগ করেছেন আইসল্যান্ডের প্রধানমন্ত্রী সিগমন্ডুর ডেভিড গুনলাগসন, দুর্নীতির বিরুদ্ধে লড়াই করা প্রতিষ্ঠান ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনের চিলি শাখার প্রধান।

হোসে ম্যানুয়েল সোরিয়া এমন সময় পদত্যাগের ঘোষণা দিলেন যখন স্পেনের দ্বিতীয় সাধারণ নির্বাচনের আর মাত্র দুই মাস বাকী রয়েছে। আগামী জুনে দেশটি এ নির্বাচন অনুষ্ঠিত হবে।

পদত্যাগের ঘোষণা দেওয়ার সময় সোরিয়া তার বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করেছেন। তার নিজের দল ক্ষমতাসীন পিপলস পার্টির সুনামের হানি যাতে না হয় সেজন্যই পদত্যাগের মাধ্যমে এ আত্মত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন বলে জানিয়েছেন সোরিয়া।

এ বিভাগের অন্যান্য সংবাদ