জাপানে ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ২৯
শনিবার স্থানীয় সময় বিকেল ৫টা ১৭ মিনিটে এ ভূমিকম্প আঘাত হানে। এ ভূমিকম্পের আঘাতে নিহতের সংখ্যা বেড়ে হয়েছে ২৯। এ ঘটনায় ধ্বংসস্তূপের নিচে আটকা পড়ে আছে অনেকেই।
শক্তিশালী কম্পনের রেশ না কাটতেই জাপানের কুমামতো প্রদেশে ফের ভূমিকম্প আঘাত হেনেছে। রিকটার স্কেলে এ কম্পনের মাত্রা ছিলো ৫ দশমিক ৩।
জাপান মেটোরলোজিক্যাল এজেন্সি জানায়, দেশটির কুমামতো প্রদেশে আঘাত হানা এ ভূমিকম্পের গভীরতা ছিল ভূ-পৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার। যার উৎপত্তিস্থল ছিল দেশটির কুমামতো-চিহি এলাকায়।
এর আগে স্থানীয় শনিবার রাত ১টা ২৫ মিনিটে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের এই প্রদেশে শক্তিশালী ভূমিকম্প হয়। রিকটার স্কেলে এ কম্পনের মাত্রা ছিলো ৭।
ইউএসজিএস জানায়, জাপানের কিয়েশু পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে ১২০ কিলোমিটার দূরে এই ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল দেশটির ইউকি শহর থেকে মাত্র ১৩ কিলোমিটার দূরে, ভূ-পৃষ্ঠের ১০ কিলোমিটার গভীরে।
এরকিছুক্ষণের মধ্যেই ওই অঞ্চলে ৫ দশমিক ৮ ও ৫ দশমিক ৭ মাত্রার আরও দু’টি ভূকম্পন অনুভূত হয়। এ নিয়ে গত ২৪ ঘণ্টায় জাপানের ওই অঞ্চলে তিন দফা ভূমিকম্প হয়েছে।

যুক্তরাষ্ট্র ইরানি প্রতিনিধিদের আস্থা অর্জন করতে ব্যর্থ হয়েছে-ইরানের স্পিকার
পহেলা বৈশাখ কৃষক কার্ড উদ্বোধন
প্রবীণ আইনজীবী ব্যারিস্টার শফিক আহমেদ আর নেই
দেশে জ্বালানি তেলের কোনো সংকট নেই-সেতুমন্ত্রী
টাঙ্গাইল জেলা অ্যাডভোকেট বার সমিতির তিন সদস্যকে সাময়িকভাবে বহিষ্কার
স্কুলে নতুন শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রে লটারি পদ্ধতি প্রত্যাহার-শিক্ষামন্ত্রী
সাত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও বিশ্ববিদ্যালয় মঞ্জরি কমিশন-ইউজিসির চেয়ারম্যান রদবদল
আজ থেকে জ্বালানি তেল বিক্রিতে কোনো রেশনিং থাকছে না-প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত 