News Bangla 24 BD | তাজমহল ঘুরে দেখলেন ব্রিটিশ রাজ দম্পতি - News Bangla 24 BD
News Head
 ঢাকা শহরে যানজট নিরসনে ১১টি প্রস্তাবনা যুক্তরাষ্ট্র ইরানি প্রতিনিধিদের আস্থা অর্জন করতে ব্যর্থ হয়েছে-ইরানের স্পিকার পহেলা বৈশাখ কৃষক কার্ড উদ্বোধন প্রবীণ আইনজীবী ব্যারিস্টার শফিক আহমেদ আর নেই দেশে জ্বালানি তেলের কোনো সংকট নেই-সেতুমন্ত্রী টাঙ্গাইল জেলা অ্যাডভোকেট বার সমিতির তিন সদস্যকে সাময়িকভাবে বহিষ্কার স্কুলে নতুন শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রে লটারি পদ্ধতি প্রত্যাহার-শিক্ষামন্ত্রী সাত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও বিশ্ববিদ্যালয় মঞ্জরি কমিশন-ইউজিসির চেয়ারম্যান রদবদল আজ থেকে জ্বালানি তেল বিক্রিতে কোনো রেশনিং থাকছে না-প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত সৌদি আরবে যুক্তরাষ্ট্রের নাগরিকদের দেশ ছাড়ার নির্দেশ

ভারত সফরের শেষ দিনে ভূটান থেকে ফিরে আগ্রায় ঐতিহাসিক তাজমহল ঘুরে দেখেছেন ব্রিটিশ রাজবধু, ডাচেস অব ক্যামব্রিজ কেট মিডলটন ও প্রিন্স উইলিয়াম দম্পতি। শনিবার তারা আগ্রায় এই ঐতিহাসিক স্থাপনা ঘুরে দেখেন।

প্রথমবারের মত সাতদিনের ভারত সফরে এসেছেন ব্রিটিশ রাজ পরিবারের এই দম্পতি। ভারত ও ভূটান সফরের অংশ হিসেবে গত রোববার নয়াদিল্লিতে পৌঁছান তারা। পরে মুম্বাইর বিখ্যাত ওভাল ময়দানে সুবিধাবঞ্চিত শিশুদের সঙ্গে সময় কাটান কেট ও উইলিয়াম। সেখানে শিশুদের সঙ্গে নিজেরাই ক্রিকেট খেলায় মেতে ওঠেন।

বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, প্রিন্স উইলিয়াম ও কেট মিডলটন এখন আগ্রার জমকালো সমাধি ক্ষেত্রে রয়েছেন, কর্মকর্তারা বলছেন, তারা নতুন স্মৃতি তৈরির প্রত্যাশা করছেন।

এর আগে উইলিয়ামের মা ও ওয়েলসের রাণী ডায়ানা, ১৯৯২ সালে ভারত সফরে আসেন। ওই সময় ভালবাসার স্মৃতিস্তম্ভ তাজমহলের সামনে একা বসেছিলেন রাণী। এর পরের বছরই ওয়েলসের প্রিন্সের সঙ্গে ছাড়াছাড়ি হয় ডায়ানার। ডায়ানার সম্মানে তার একটি ছবি এখনো তাজমহলে সংরক্ষিত রয়েছে।

প্রিন্স উইলিয়াম ও কেট মিডলটনের যোগাযোগ সচিব জ্যাসন নওফ বলেন, তিনি (প্রিন্স) এমন একটি জায়গায় সফর করে নিজেকে ভাগ্যবান মনে করছেন, যেখানে তার মায়ের স্মৃতি এখনো রয়েছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ