লেভানদোভস্কির জোড়া গোলে বায়ার্নের জয়
বুন্দেসলিগায় নিজেদের মাঠে রবার্ট লেভানদোভস্কির জোড়া গোলে সহজ জয় পেয়েছে বায়ার্ন মিউনিখ। ৩-০ ব্যবধানের জয়ে অপর গোলটি আর্তুরো ভিদালের।
শনিবার রাতে শালকের জালে তিনটি গোলই দ্বিতীয়ার্ধে পায় বায়ার্ন। ৫৪তম মিনিটে কর্নার থেকে ভিদালের হেড করে বাড়ানো বল থেকে লক্ষ্যভেদ করে দলকে এগিয়ে নেন লেভানদোভস্কি। ১১ মিনিট পর ব্যবধান দ্বিগুণ করেন পোল্যান্ডের এই ফরোয়ার্ড। বুন্দেসলিগার এই মৌসুমে ২৭টি গোল করে সবার উপরে আছেন লেভানদোভস্কি।
৩০ ম্যাচে ৭৮ পয়েন্ট নিয়ে শিরোপা ধরে রাখার সম্ভাবনা আরো জোরালো করেছে চ্যাম্পিয়ন্স লিগেও সেমি-ফাইনালে ওঠা বায়ার্ন। এক ম্যাচ কম খেলা বরুসিয়া ডর্টমুন্ড ৬৮ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে।
এ বিভাগের অন্যান্য সংবাদ

যুক্তরাষ্ট্র ইরানি প্রতিনিধিদের আস্থা অর্জন করতে ব্যর্থ হয়েছে-ইরানের স্পিকার
পহেলা বৈশাখ কৃষক কার্ড উদ্বোধন
প্রবীণ আইনজীবী ব্যারিস্টার শফিক আহমেদ আর নেই
দেশে জ্বালানি তেলের কোনো সংকট নেই-সেতুমন্ত্রী
টাঙ্গাইল জেলা অ্যাডভোকেট বার সমিতির তিন সদস্যকে সাময়িকভাবে বহিষ্কার
স্কুলে নতুন শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রে লটারি পদ্ধতি প্রত্যাহার-শিক্ষামন্ত্রী
সাত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও বিশ্ববিদ্যালয় মঞ্জরি কমিশন-ইউজিসির চেয়ারম্যান রদবদল
আজ থেকে জ্বালানি তেল বিক্রিতে কোনো রেশনিং থাকছে না-প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত 