ইকুয়েডরে ভয়াবহ ভূমিকম্প: নিহত ৭৭, আহত ৫ শতাধিক
ইকুয়েডরে ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭৭। শনিবার রাতে আঘাত হানা ৭ দশমিক ৮ মাত্রার ওই ভয়াবহ ভূমিকম্পে আহত হয়েছে আরো ৫ শতাধিক। দেশটির ভাইস প্রেসিডেন্ট জর্জ গ্লাস এ তথ্য নিশ্চিত করেছেন। খবর বিবিসির।
ভূমিকম্পের পর ছয়টি প্রদেশে ভূমিকম্প সতর্কতা জারি করা হয়েছে। বিভিন্ন এলাকায় ন্যাশনাল গার্ডের সদস্যদের মোতায়েন করা হয়েছে।
ভূমিকম্পটির উপকেন্দ্র ছিল রাজধানী কুইটো থেকে ১শ’৬০ কিলোমিটার দূরে মুইসনি শহরে। যার গভীরতা ছিল ১০ কিলোমিটার।
এদিকে, ভূমিকম্পের কারণে বন্দর শহর গুয়াকুইল শহরটি বেশ ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়া বেশ কিছু এলাকার ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। ভূমিকম্পে উপকূলীয় শহর মুয়েসনের একটি ব্রিজ ক্ষতিগ্রস্ত হয়েছে বলে খবরে জানানো হয়েছে।
প্রশান্ত মহাসাগরীয় সুনামি সতর্কতা কেন্দ্র জানিয়েছে, উপকূলীয় প্রায় ৩শ’ কিলোমিটার এলাকাজুড়ে বিপজ্জনক ঝড়ো বাতাস বয়ে যেতে পারে।
ভাইস প্রেসিডেন্টের কার্যালয় থেকে জানানো হয়েছে, ভয়াবহ ভূমিকম্পে ৭৭ জন প্রাণ হারিয়েছে। আহত হয়েছে আরো ৫শ ৮৮ জন। তবে মৃতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

যুক্তরাষ্ট্র ইরানি প্রতিনিধিদের আস্থা অর্জন করতে ব্যর্থ হয়েছে-ইরানের স্পিকার
পহেলা বৈশাখ কৃষক কার্ড উদ্বোধন
প্রবীণ আইনজীবী ব্যারিস্টার শফিক আহমেদ আর নেই
দেশে জ্বালানি তেলের কোনো সংকট নেই-সেতুমন্ত্রী
টাঙ্গাইল জেলা অ্যাডভোকেট বার সমিতির তিন সদস্যকে সাময়িকভাবে বহিষ্কার
স্কুলে নতুন শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রে লটারি পদ্ধতি প্রত্যাহার-শিক্ষামন্ত্রী
সাত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও বিশ্ববিদ্যালয় মঞ্জরি কমিশন-ইউজিসির চেয়ারম্যান রদবদল
আজ থেকে জ্বালানি তেল বিক্রিতে কোনো রেশনিং থাকছে না-প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত 