News Bangla 24 BD | দুর্দান্ত জয়ে রিয়ালকে হটালো অ্যাতলেতিকো - News Bangla 24 BD
News Head
 পবিত্র ঈদুল ফিতর শেষে ফিরতি যাত্রার ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু হাতে মেহেদির টকটকে লাল রঙ থাকতেই শেষ বিদায় ইরানের আগামী সপ্তাহের মধ্যে কঠোর আঘাত হানা হবে-ডোনাল্ড ট্রাম্প টাঙ্গাইল সরকারের খাদ্যবান্ধব কর্মসূচির ১৬ মেট্রিকটন চাল ট্রাক সহ লুটের চেষ্টা সংসদকে সকল যুক্তি তর্ক আর জাতীয় সমস্যা সমাধানের কেন্দ্রবিন্দুতে পরিণত করতে চাই-প্রধানমন্ত্রী গাজীপুরে পুলিশের অভিযানে পলাতক আসামীসহ ৩৩ আটক বিশ্বের অন্যতম জনপ্রিয় মেসেজিং প্ল্যাটফর্ম হলো হোয়াটসঅ্যাপ ত্রয়োদশ জাতীয় সংসদের স্পিকার নির্বাচিত মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম মস্তিষ্কের কার্যকারিতা বাড়াতে সহজ ও কার্যকরী কাজ জম্মু ও কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী ফারুক আবদুল্লাহ আততায়ীর গুলি.অল্পের জন্য প্রাণে বেঁচে গেছেন

দুর্দান্ত জয়ে রিয়ালকে হটালো অ্যাতলেতিকো


একদিনের মাথায় হারানো অবস্থান পুনরুদ্ধার করলো অ্যাতলেতিকো মাদ্রিদ। বার্সেলোনাকে চ্যাম্পিয়নস লিগ থেকে বিদায় করার পর লা লিগায়ও জয়ের ধারা অব্যাহত রাখলো দিয়েগো সিমিওনের শিষ্যরা। গ্রানাডাকে ৩-০ গোলে হারিয়ে নিজেদের শেষ ১০টি লিগ ম্যাচের মধ্যে আটটিতেই জয় তুলে নিয়েছে অ্যাতলেতিকো।

ভিসেন্তে কালদেরন স্টেডিয়ামে খেলা শুরুর ১৫ মিনিটে দুই স্প্যানিশ তারকার নৈপুণ্যে লিড নেয় অ্যাতলেতিকো। ফার্নান্দো তোরেসের পাসে বল জালে জড়ান মিডফিল্ডার কোকে। এক গোলে এগিয়ে থেকেই বিরতিতে যায় স্বাগতিকরা।

দ্বিতীয়ার্ধের ৫৯ মিনিটে গোলের খাতায় নাম লেখান তোরেস। আর নির্ধারিত সময়ের সাত মিনিট আগে ভিটিজরদের কফিনে শেষ পেরেকটি ঠুকে দেন আর্জেন্টাইন উদীয়মান স্ট্রাইকার অ্যাঞ্জেল কোরেয়া। পুরো ম্যাচে ১১টি প্রচেষ্টায় গোলপোস্টে একটি শটও নিতে পারেনি গ্রানাডা। ম্যাচ শেষে তাই প্রত্যাশিত জয়ের উচ্ছ্বাস নিয়ে মাঠ ছাড়েন তোরেস-গাবি-সাউলরা।

এর আগে গেটাফেকে ৫-১ গোলে উড়িয়ে দিয়ে পয়েন্ট টেবিলের দুইয়ে উঠে আসে রিয়াল। কিন্তু, দুর্দান্ত জয় দিয়েই আগের অবস্থানে ফিরে এসেছে অ্যাতলেতিকো। শীর্ষস্থানটা এখনো বার্সার দখলেই।

এ বিভাগের অন্যান্য সংবাদ