News Bangla 24 BD | আইপিএলে আজ আবার মাঠে নামছেন মুস্তাফিজ - News Bangla 24 BD
News Head
 ঢাকা শহরে যানজট নিরসনে ১১টি প্রস্তাবনা যুক্তরাষ্ট্র ইরানি প্রতিনিধিদের আস্থা অর্জন করতে ব্যর্থ হয়েছে-ইরানের স্পিকার পহেলা বৈশাখ কৃষক কার্ড উদ্বোধন প্রবীণ আইনজীবী ব্যারিস্টার শফিক আহমেদ আর নেই দেশে জ্বালানি তেলের কোনো সংকট নেই-সেতুমন্ত্রী টাঙ্গাইল জেলা অ্যাডভোকেট বার সমিতির তিন সদস্যকে সাময়িকভাবে বহিষ্কার স্কুলে নতুন শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রে লটারি পদ্ধতি প্রত্যাহার-শিক্ষামন্ত্রী সাত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও বিশ্ববিদ্যালয় মঞ্জরি কমিশন-ইউজিসির চেয়ারম্যান রদবদল আজ থেকে জ্বালানি তেল বিক্রিতে কোনো রেশনিং থাকছে না-প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত সৌদি আরবে যুক্তরাষ্ট্রের নাগরিকদের দেশ ছাড়ার নির্দেশ

আইপিএলে আজ আবার মাঠে নামছেন মুস্তাফিজ


ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএল’র চলমান নবম আসরে আজ হায়দরাবাদে অনুষ্ঠিত ম্যাচে মুস্তাফিজের সানরাইজার্স হায়দারাবাদের মুখোমুখি হবে মুম্বাই ইন্ডিয়ান্স। সোমবার রাত ৮টায় টুর্নামেন্টের ১২তম এ ম্যাচটি শুরু হবে।

এদিকে, গতরাতে অনুষ্ঠিত দিনের শেষ ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরকে ৭ উইকেটে হারিয়েছে জহির খানের দল দিল্লি ডেয়ারডেভিলস।

টসে হেরে প্রথমে ব্যাট করে ৫ উইকেট হারিয়ে আরসিভি করে ১৯১ রান। কোহলি ৭৯ রান ও এবি ডি ভিলিয়ার্স করেন ৫৫ রান।

জয়ের জন্য ১৯২ রানের টার্গেটে ব্যাট করতে নেমে ৫ বল বাকি থাকতেই মাত্র ৩ উইকেট হারিয়ে জয় তুলে নেয় দিল্লি। দিল্লির হয়ে কুইন্টন ডে কক করেন দুর্দান্ত এক সেঞ্চুরি।

মাত্র ৫১ বলে ১৫টি চার ও ৩টি ছক্কার বিনিময়ে তিনি করেন ১০৮ রান। আর কেকে নায়ার করেন অপরাজিত ৫৪ রান।

এ বিভাগের অন্যান্য সংবাদ