News Bangla 24 BD | ইকুয়েডরে ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৪১৩ - News Bangla 24 BD
News Head
 ঢাকা শহরে যানজট নিরসনে ১১টি প্রস্তাবনা যুক্তরাষ্ট্র ইরানি প্রতিনিধিদের আস্থা অর্জন করতে ব্যর্থ হয়েছে-ইরানের স্পিকার পহেলা বৈশাখ কৃষক কার্ড উদ্বোধন প্রবীণ আইনজীবী ব্যারিস্টার শফিক আহমেদ আর নেই দেশে জ্বালানি তেলের কোনো সংকট নেই-সেতুমন্ত্রী টাঙ্গাইল জেলা অ্যাডভোকেট বার সমিতির তিন সদস্যকে সাময়িকভাবে বহিষ্কার স্কুলে নতুন শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রে লটারি পদ্ধতি প্রত্যাহার-শিক্ষামন্ত্রী সাত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও বিশ্ববিদ্যালয় মঞ্জরি কমিশন-ইউজিসির চেয়ারম্যান রদবদল আজ থেকে জ্বালানি তেল বিক্রিতে কোনো রেশনিং থাকছে না-প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত সৌদি আরবে যুক্তরাষ্ট্রের নাগরিকদের দেশ ছাড়ার নির্দেশ

ইকুয়েডরে ভয়াবহ ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়েই চলেছে। সর্বশেষ খবরে জানা গেছে, দেশটিতে ৭ দশমিক ৮ মাত্রার ওই ভূমিকম্পে কমপক্ষে ৪১৩ জন মানুষ নিহত হয়েছেন।

এ ঘটনায় আহত হয়েছেন আরো আড়াই হাজারের মত মানুষ।

প্রেসিডেন্ট রাফায়েল কোরিয়ে শনিবারের ওই ভূমিকম্পকে ৭০ বছরের মধ্যে সবচাইতে ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগ হিসেবে উল্লেখ করেছেন। এর ক্ষয়ক্ষতি কাটিয়ে ওঠতে কয়েক শ কোটি ডলারের আর্থিক সহায়তা প্রয়োজন বলেও উল্লেখ করেছেন তিনি।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস’র মতে, ৭.৮ মাত্রার এ ভূমিকম্পটির কেন্দ্রস্থল ছিল উপকূলবর্তী শহর মুজনের ২৭ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণ-পূর্বে। ১৯৭৯ সালের পর এটাই দেশটিতে আঘাত হানা সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প।

এ বিভাগের অন্যান্য সংবাদ