কাবুলে আত্মঘাতী হামলায় নিহত ২৮
আফগানিস্তানের রাজধানী কাবুলে আত্মঘাতী গাড়ি বোমা হামলার ঘটনা ঘটেছে। এতে কমপক্ষে ২৮ জন নিহত হয়েছে। আহত হয়েছে ৩৫০ জনের বেশি। মঙ্গলবার কাবুলে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের কাছে এ হামলার ঘটনা ঘটে।
তালেবান এ হামলার দায় স্বীকার করেছে।
আফগান স্বাস্থ্য মন্ত্রণালয়ের কর্মকর্তা আজিমি বলেন, পুলিশের সূত্রে আমরা জানতে পেরেছি এক আত্মঘাতী হামলাকারী বিস্ফোরক ভর্তি গাড়ি চালাচ্ছিল। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের কাছে আফগান সেনাবাহিনীর একটি গাড়ি লক্ষ্য করে সে বিস্ফোরণ ঘটায়। প্রত্যক্ষদর্শীরা আমাদের জানিয়েছে, বোমা বিস্ফোরণের পরপর গুলির শব্দও পাওয়া গেছে। পুলিশের বিশ্বাস, কাছাকাছি কোনো ভবনে একাধিক হামলাকারী অবস্থান করছিল।
আফগানিস্তানের প্রেসিডেন্ট আশরাফ ঘানি এক বিবৃতিতে এ হামলার তীব্র নিন্দা জানিয়েছেন। হামলাকারীরা নিরাপত্তা বাহিনীর ওপর হামলা চালাতে চেয়েছিল বলেও জানিয়েছেন তিনি।
এদিকে গত সপ্তাহে আফগান তালেবান স্প্রিং অফেনসিভ-এর ঘোষণা দেয়। সপ্তাহ পার না হতেই বড় ধরনের হামলা চালানোর মধ্য দিয়ে শুরু হলো তাদের ধ্বংসযজ্ঞ।

যুক্তরাষ্ট্র ইরানি প্রতিনিধিদের আস্থা অর্জন করতে ব্যর্থ হয়েছে-ইরানের স্পিকার
পহেলা বৈশাখ কৃষক কার্ড উদ্বোধন
প্রবীণ আইনজীবী ব্যারিস্টার শফিক আহমেদ আর নেই
দেশে জ্বালানি তেলের কোনো সংকট নেই-সেতুমন্ত্রী
টাঙ্গাইল জেলা অ্যাডভোকেট বার সমিতির তিন সদস্যকে সাময়িকভাবে বহিষ্কার
স্কুলে নতুন শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রে লটারি পদ্ধতি প্রত্যাহার-শিক্ষামন্ত্রী
সাত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও বিশ্ববিদ্যালয় মঞ্জরি কমিশন-ইউজিসির চেয়ারম্যান রদবদল
আজ থেকে জ্বালানি তেল বিক্রিতে কোনো রেশনিং থাকছে না-প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত 