News Bangla 24 BD | ফ্রেঞ্চ কাপের ফাইনালে পিএসজি - News Bangla 24 BD
News Head
 ঢাকা শহরে যানজট নিরসনে ১১টি প্রস্তাবনা যুক্তরাষ্ট্র ইরানি প্রতিনিধিদের আস্থা অর্জন করতে ব্যর্থ হয়েছে-ইরানের স্পিকার পহেলা বৈশাখ কৃষক কার্ড উদ্বোধন প্রবীণ আইনজীবী ব্যারিস্টার শফিক আহমেদ আর নেই দেশে জ্বালানি তেলের কোনো সংকট নেই-সেতুমন্ত্রী টাঙ্গাইল জেলা অ্যাডভোকেট বার সমিতির তিন সদস্যকে সাময়িকভাবে বহিষ্কার স্কুলে নতুন শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রে লটারি পদ্ধতি প্রত্যাহার-শিক্ষামন্ত্রী সাত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও বিশ্ববিদ্যালয় মঞ্জরি কমিশন-ইউজিসির চেয়ারম্যান রদবদল আজ থেকে জ্বালানি তেল বিক্রিতে কোনো রেশনিং থাকছে না-প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত সৌদি আরবে যুক্তরাষ্ট্রের নাগরিকদের দেশ ছাড়ার নির্দেশ

লিগ কাপের হ্যাটট্রিক শিরোপা মিশনে নামার আগে ফ্রেঞ্চ কাপের ফাইনালে উঠে গেল প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি)। মঙ্গলবার সেমিফাইনালে ইব্রাহিমোভিচের দেওয়া একমাত্র গোলে লরিয়েন্তকে হারিয়েছে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা।

প্রতিপক্ষের মাঠে ম্যাচের শুরু থেকেই গোলের জন্য মরিয়া হয়ে খেলতে থাকে ইব্রাহিমোভিচ-ডি মারিয়ারা। তবে ফরোয়ার্ডদের ব্যর্থতায় প্রথমার্ধ গোলশূন্য অবস্থায় থেকে বিরতিতে যায় দুই দল।

বিরতি থেকে ফিরে গোলের জন্য আক্রমণের ধার বাড়িয়ে দেয় সফরকারীরা। এরই ধারাবাহিকতায় ম্যাচের ৭৫ মিনিটে ডি মারিয়ার বাড়ানো বলে এক ডিফেন্ডারকে কাটিয়ে ডি-বক্সের ঠিক বাইরে থেকে ডান পায়ের শটে লরিয়েন্ত গোলরক্ষককে পরাস্ত করে গোল করে দলকে এগিয়ে দেন সুইডিশ তারকা জ্লাতান ইব্রাহিমোভিচ। বাকি সময় আর গোল না হলে জয় নিয়েই মাঠ ছাড়ে ইব্রাহিমোভিচ-ডি মারিয়ারা।

উল্লেখ্য, বুধবার (২০ এপ্রিল) বাংলাদেশ সময় দিবাগত রাত ১টায় দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হবে আর ফাইনাল ২১ মে।

এ বিভাগের অন্যান্য সংবাদ