ইকুয়েডরে ভূমিকম্প : নিহত ৪৮০, নিখোঁজ ১৭০০
ইকুয়েডরে আঘাত হানা ভয়াবহ ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪শ ৮০। ভূমিকম্পের পর এখনও পর্যন্ত নিখোঁজ রয়েছে প্রায় ১ হাজার ৭শ` মানুষ। এক কর্মকর্তা জানান, সময়ের সঙ্গে সঙ্গে মৃতের সংখ্যা বেড়েই চলেছে। ভূমিকম্পের পর এখনও পর্যন্ত বহু মানুষ নিখোঁজ রয়েছেন। খবর ডনের।
দেশটির উপ-স্বরাষ্ট্রমন্ত্রী দিয়েগো ফুয়েনতেস জানান, আমাদের কাছে নিখোঁজদের যে তালিকা ছিল তাতে ২ হাজার মানুষের নাম ছিল। সেখান থেকে মাত্র ৩শ জনকে আমরা খঁজে পেয়েছি। এখনও পর্যন্ত ১ হাজার ৭শ` জনের কোনো খবর পাওয়া যায়নি।
তিনি আরো বলেন, ভূমিকম্পে আমরা ৪শ ৮০ জনকে হারিয়েছি। দুর্যোগে প্রায় ২ হাজার ৫শ ৬০ জন আহত হয়েছে। দুর্যোগের ক্ষয়ক্ষতি কাটিয়ে ওঠার আপ্রাণ চেষ্টা চালাচ্ছে কর্তৃপক্ষ।
শনিবার দেশটিতে ৭ দশমিক ৮ মাত্রার ভয়াবহ ভূমিকম্প আঘাত হানে। ভয়াবহ ওই ভূমিকম্পে বহু বাড়ি-ঘর, রাস্তা-ঘাট, ব্রিজ ক্ষতিগ্রস্ত হয়েছে।

যুক্তরাষ্ট্র ইরানি প্রতিনিধিদের আস্থা অর্জন করতে ব্যর্থ হয়েছে-ইরানের স্পিকার
পহেলা বৈশাখ কৃষক কার্ড উদ্বোধন
প্রবীণ আইনজীবী ব্যারিস্টার শফিক আহমেদ আর নেই
দেশে জ্বালানি তেলের কোনো সংকট নেই-সেতুমন্ত্রী
টাঙ্গাইল জেলা অ্যাডভোকেট বার সমিতির তিন সদস্যকে সাময়িকভাবে বহিষ্কার
স্কুলে নতুন শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রে লটারি পদ্ধতি প্রত্যাহার-শিক্ষামন্ত্রী
সাত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও বিশ্ববিদ্যালয় মঞ্জরি কমিশন-ইউজিসির চেয়ারম্যান রদবদল
আজ থেকে জ্বালানি তেল বিক্রিতে কোনো রেশনিং থাকছে না-প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত 