News Bangla 24 BD | আবারো ইকুয়েডরে শক্তিশালী ভূমিকম্প - News Bangla 24 BD
News Head
 ঢাকা শহরে যানজট নিরসনে ১১টি প্রস্তাবনা যুক্তরাষ্ট্র ইরানি প্রতিনিধিদের আস্থা অর্জন করতে ব্যর্থ হয়েছে-ইরানের স্পিকার পহেলা বৈশাখ কৃষক কার্ড উদ্বোধন প্রবীণ আইনজীবী ব্যারিস্টার শফিক আহমেদ আর নেই দেশে জ্বালানি তেলের কোনো সংকট নেই-সেতুমন্ত্রী টাঙ্গাইল জেলা অ্যাডভোকেট বার সমিতির তিন সদস্যকে সাময়িকভাবে বহিষ্কার স্কুলে নতুন শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রে লটারি পদ্ধতি প্রত্যাহার-শিক্ষামন্ত্রী সাত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও বিশ্ববিদ্যালয় মঞ্জরি কমিশন-ইউজিসির চেয়ারম্যান রদবদল আজ থেকে জ্বালানি তেল বিক্রিতে কোনো রেশনিং থাকছে না-প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত সৌদি আরবে যুক্তরাষ্ট্রের নাগরিকদের দেশ ছাড়ার নির্দেশ

শক্তিশালী ভূমিকম্পে ৫ শতাধিক মানুষের প্রাণহানির রেশ কাটতে না কাটতেই আবারো ইকুয়েডরে ৬ দশমিক ২ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। বুধবারের এই কম্পনের উৎপত্তিস্থল ছিল প্রশান্ত মহাসাগরীয় উপকূলীয় শহর এসমেরালডাস থেকে ৭০ কিলোমিটার দূরে ১০ কিলোমিটার গভীরে।

তবে এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

প্রশান্ত মহাসাগরীয় সুনামি সতর্ক কেন্দ্র বলছে, সর্বশেষ এই কম্পনের উৎপত্তিস্থল গত শনিবার আঘাত হানা ৭ দশমিক ৮ মাত্রার ভূকম্পনের উৎপত্তিস্থলের কাছাকাছি অবস্থানে ছিল।

বার্তাসংস্থা রয়টার্সকে প্রত্যক্ষদর্শীরা জানান, দুটি কম্পন প্রায় ৩০ সেকেন্ড ধরে অনুভূত হয়েছে। তবে রাজধানী কুইটোতে এই কম্পন অনুভূত হয়নি। ইকুয়েডরের জিওফিজিক্যাল ইনস্টিটিউট বলছে, কয়েকদফা আফটার শকের পর স্থানীয় সময় ৩টা ৩৩মিনিটে ৬ দশমিক ২ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। তবে ভূমিকম্প পরবর্তী কোনো সুনামি সতর্কতা জারি করা হয়নি।

দেশটিতে কয়েক দশকের মধ্যে ভয়াবহ কম্পন অনুভূত হয়েছে গত শনিবার। ৭ দশমিক ৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে এখন পর্যন্ত ৪৮০ জন নিহত ও ১০৭ জন নিখোঁজ রয়েছেন। এছাড়া আহত হয়েছেন আরো অন্তত ৪ হাজার ৬ শ` জন। শত শত ঘরবাড়ি ধ্বংস হয়েছে, রাস্তাঘাট বিপর্যস্ত হয়ে পড়ায় দক্ষিণ আমেরিকার এই দেশের অর্থনীতি ইতিমধ্যে ভেঙে পড়েছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ