News Bangla 24 BD | মেক্সিকোয় তেল কারখানায় বিস্ফোরণ: নিহত ৩ - News Bangla 24 BD
News Head
 ঢাকা শহরে যানজট নিরসনে ১১টি প্রস্তাবনা যুক্তরাষ্ট্র ইরানি প্রতিনিধিদের আস্থা অর্জন করতে ব্যর্থ হয়েছে-ইরানের স্পিকার পহেলা বৈশাখ কৃষক কার্ড উদ্বোধন প্রবীণ আইনজীবী ব্যারিস্টার শফিক আহমেদ আর নেই দেশে জ্বালানি তেলের কোনো সংকট নেই-সেতুমন্ত্রী টাঙ্গাইল জেলা অ্যাডভোকেট বার সমিতির তিন সদস্যকে সাময়িকভাবে বহিষ্কার স্কুলে নতুন শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রে লটারি পদ্ধতি প্রত্যাহার-শিক্ষামন্ত্রী সাত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও বিশ্ববিদ্যালয় মঞ্জরি কমিশন-ইউজিসির চেয়ারম্যান রদবদল আজ থেকে জ্বালানি তেল বিক্রিতে কোনো রেশনিং থাকছে না-প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত সৌদি আরবে যুক্তরাষ্ট্রের নাগরিকদের দেশ ছাড়ার নির্দেশ

মেক্সিকোর উপসাগরীয় অঞ্চলে রাষ্ট্রীয় মালিকানাধীন একটি তেল কোম্পানিতে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে তিনজন নিহত ও কমপক্ষে অর্ধশত আহত হয়েছেন।

স্থানীয় সময় বুধবার ভেরাক্রুজ প্রদেশে দেশটির জাতীয় তেল কোম্পানি ‘পেমেক্সে’র একটি প্ল্যান্টে এ দুর্ঘটনা ঘটে।

দেশটির ফেডারেল ইমার্জেন্সি প্রধান লুইস ফেলিপ পুয়েন্ট বলেন, বিস্ফোরণে তিনজন নিহত ও ৪৫ জনেরও বেশি আহত হয়েছেন।

তবে এ ঘটনায় ৬০জনের বেশি মানুষ আহত হয়েছেন বলে স্থানীয় টেলিভিশনকে জানিয়েছেন ভেরাক্রুজ প্রদেশের গভর্নর জেভিয়ার ডুরেট।

পেমেক্স জানায়, বিস্ফোরণের পর আকাশ কালো ধোঁয়ায় ছেয়ে যায়। অন্ধকারাচ্ছন্ন হয়ে পড়ে চারদিক। কোম্পানির প্রধান তেল রফতানির হাব কোয়াটজাকোলকস বন্দরের কাছে তিনটি প্ল্যান্টে এ দুর্ঘটনা ঘটে। তবে দুর্ঘটনার কারণ এখনও স্পষ্ট নয়।

এ ঘটনায় প্ল্যান্টগুলোতে শতাধিক লোক আটকা পড়েছেন বলে স্থানীয় কর্তৃপক্ষের বরাত দিয়ে জানানো হয়।

এর আগে গত ফেব্রুয়ারিতেও ওই কোম্পানির একটি প্ল্যান্টে দুর্ঘটনায় এক শ্রমিকের মৃত্যু হয়। ২০১৩ সালে পেমেক্সের সদর দফতরে বিস্ফোরণে ৩৭জনের প্রাণহানি ঘটে। আর ২০১২-এর সেপ্টেম্বরে এ সংখ্যা ছিলো ২৬জনে।

এ বিভাগের অন্যান্য সংবাদ