News Bangla 24 BD | 'শিরোপা জয়ের লক্ষ্যে দুর্দান্তভাবেই ঘুরে দাঁড়াল বার্সেলোনা' - News Bangla 24 BD
News Head
 ঢাকা শহরে যানজট নিরসনে ১১টি প্রস্তাবনা যুক্তরাষ্ট্র ইরানি প্রতিনিধিদের আস্থা অর্জন করতে ব্যর্থ হয়েছে-ইরানের স্পিকার পহেলা বৈশাখ কৃষক কার্ড উদ্বোধন প্রবীণ আইনজীবী ব্যারিস্টার শফিক আহমেদ আর নেই দেশে জ্বালানি তেলের কোনো সংকট নেই-সেতুমন্ত্রী টাঙ্গাইল জেলা অ্যাডভোকেট বার সমিতির তিন সদস্যকে সাময়িকভাবে বহিষ্কার স্কুলে নতুন শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রে লটারি পদ্ধতি প্রত্যাহার-শিক্ষামন্ত্রী সাত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও বিশ্ববিদ্যালয় মঞ্জরি কমিশন-ইউজিসির চেয়ারম্যান রদবদল আজ থেকে জ্বালানি তেল বিক্রিতে কোনো রেশনিং থাকছে না-প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত সৌদি আরবে যুক্তরাষ্ট্রের নাগরিকদের দেশ ছাড়ার নির্দেশ

‘শিরোপা জয়ের লক্ষ্যে দুর্দান্তভাবেই ঘুরে দাঁড়াল বার্সেলোনা’


লা লিগায় টানা তিন ম্যাচে হারের পর কী দুর্দান্তভাবেই না ঘুরে দাঁড়াল বার্সেলোনা। ছন্দ ফিরে পাওয়া লুইস সুয়ারেজের গোলে বড় ব্যবধানে দেপোর্তিভো লা করুনাকে হারিয়েছে লুইস এনরিকের দল।

বুধবার রাতে দেপোর্তিভোর মাঠে চার গোল করা ছাড়াও ইভান রাকিতিচ, লিওনেল মেসি ও নেইমারের গোলে অবদান রেখেছেন সুয়ারেজ। ৮-০ গোলের বিশাল এই জয়ে বাকি গোলটি মার্ক বার্ত্রা করেন একক প্রচেষ্টায়। ম্যাচের সপ্তম মিনিটে প্রথম ভালো সুযোগটা পেয়েছিল বার্সেলোনা। স্প্যানিশ মিডফিল্ডার আন্দ্রেস ইনিয়েস্তার বাড়ানো বলে সুয়ারেজের শট লক্ষ্যভ্রষ্ট হয়।

একাদশ মিনিটে ‘এমএসএন’ ত্রয়ীর ছোঁয়ায় গোলের আরেকটি সুযোগ এসেছিল। নেইমারের নিচু ক্রসে সুয়ারেজের ফ্লিকে বল পেয়ে মেসির নেওয়া জোরালো শট কর্নারের বিনিময়ে ঠেকান গোলরক্ষক। তবে রাকিতিচের নেওয়া ওই কর্নার থেকেই এগিয়ে যায় বার্সেলোনা। কর্নার থেকে বল এসে পড়ে প্রায় ফাঁকায় দাঁড়িয়ে থাকা সুয়ারেজের কাছে। সরাসরি বল জালে ঠেলে দেন উরুগুয়ের এই ফরোয়ার্ড। তিন ম্যাচ পর গোলের দেখা পেলেন তিনি।

২৪তম মিনিটে ব্যবধান বাড়ান সুয়ারেজ। মেসির দুর্দান্ত পাসে বল পেয়ে সামনে থাকা গোলরক্ষককে কোনাকুনি শটে পরাস্ত করেন উরুগুয়ের এই তারকা স্ট্রাইকার। ১০ মিনিট পর হ্যাটট্রিকের সহজতম সুযোগ হারান সুয়ারেজ। ডান দিক থেকে দানি আলভেসের ক্রসে ঠিকমতো পা ছোঁয়াতে পারেনি তিনি। বিরতির পর দ্বিতীয় মিনিটেই গোল পেয়ে যায় বার্সেলোনা। বাঁ দিক থেকে সুয়ারেজের ক্রসে বল পেয়ে প্রথম সুযোগেই জালে জড়িয়ে দেন ক্রোয়েশিয়ার মিডফিল্ডার রাকিতিচ।

৫৩তম মিনিটে মেসির দুর্দান্ত বাড়ানো বলে ডান পায়ে নেওয়া শটে হ্যাটট্রিক পূরণ করেন সুয়ারেজ। ৬৪তম মিনিটে সুয়ারেসের চতুর্থ গোলে বড় অবদান নেইমারের। মেসির লম্বা পাসে বল পেয়ে নিজে শট না নিয়ে ব্রাজিল অধিনায়ক বল পাঠিয়েছিলেন ডানে ফাঁকায় থাকা সুয়ারেজকে। লা লিগার এই মৌসুমে ৩০টি গোল করে গোলদাতাদের তালিকায় রোনালদোর (৩১) পেছনেই আছেন সুয়ারেজ।

৭৩তম মিনিটে গোলের দেখা পান আগের ম্যাচেই ক্যারিয়ারের ৫০০তম গোল করা মেসি। ডান দিক থেকে এক ডিফেন্ডারকে ফাঁকি দিয়ে ডি-বক্সের মাঝে বল পাঠিয়েছিলেন সুয়ারেস। দুই ডিফেন্ডারের মাঝ দিয়ে তা অনায়াসে জালে জড়িয়ে দেন আর্জেন্টিনা অধিনায়ক। এবারের লা লিগায় মেসির এটা ২৪তম গোল। দুর্দান্ত এই জয়ে জমে ওঠা শিরোপা লড়াইয়ে ৩৪ ম্যাচে ৭৯ পয়েন্ট নিয়ে সবার উপরেই থাকল বার্সেলোনা।

এ বিভাগের অন্যান্য সংবাদ