News Bangla 24 BD | সৌদি আরবের দেশীয় শ্রমিকদের ন্যূনতম মজুরি বাস্তবায়নের আহ্বান - News Bangla 24 BD
News Head
 ঢাকা শহরে যানজট নিরসনে ১১টি প্রস্তাবনা যুক্তরাষ্ট্র ইরানি প্রতিনিধিদের আস্থা অর্জন করতে ব্যর্থ হয়েছে-ইরানের স্পিকার পহেলা বৈশাখ কৃষক কার্ড উদ্বোধন প্রবীণ আইনজীবী ব্যারিস্টার শফিক আহমেদ আর নেই দেশে জ্বালানি তেলের কোনো সংকট নেই-সেতুমন্ত্রী টাঙ্গাইল জেলা অ্যাডভোকেট বার সমিতির তিন সদস্যকে সাময়িকভাবে বহিষ্কার স্কুলে নতুন শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রে লটারি পদ্ধতি প্রত্যাহার-শিক্ষামন্ত্রী সাত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও বিশ্ববিদ্যালয় মঞ্জরি কমিশন-ইউজিসির চেয়ারম্যান রদবদল আজ থেকে জ্বালানি তেল বিক্রিতে কোনো রেশনিং থাকছে না-প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত সৌদি আরবে যুক্তরাষ্ট্রের নাগরিকদের দেশ ছাড়ার নির্দেশ

সৌদি আরবের দেশীয় শ্রমিকদের ন্যূনতম মজুরি বাস্তবায়নের আহ্বান


সৌদি আরবের বেসরকারি খাতের দেশীয় শ্রমিকদের ন্যূনতম মজুরি বাস্তবায়ন করার আহ্বান জানিয়েছে একটি প্রভাবশালী সৌদি সংগঠন। বেসরকারি খাতে নিজস্ব শ্রমিকদের আকর্ষণের জন্য এ উদ্যোগ বাস্তবায়নের কথা বলা হয়েছে। খবর অ্যারাবিয়ান বিজনেস।

ফেডারেশন অব লেবার কমিটির চেয়ারম্যান নিদাল রিদওয়ান সৌদি গেজেটকে জানিয়েছেন, সৌদি আরবের নিজস্ব শ্রমিকদের বেসরকারি খাতে নিয়ে আসার জন্য এ পদক্ষেপ গ্রহণ অপরিহার্য। পাশাপাশি যেসব নিয়োগকারী সস্তা শ্রমের আশায় কর্মী নেন, তাদের কাছ থেকে শ্রমিকদের অধিকার রক্ষার জন্য এটি অত্যন্ত জরুরি।

রিদওয়ান বলেন, ভালো মজুরি অবশ্যই বিশাল সংখ্যক তরুণ সৌদিদের বেসরকারি খাতের দিকে নিয়ে আসবে, তবে তা কাজের ধারাবাহিকতা ও স্থিতিশীলতার নিশ্চয়তা দেবে না।

দেশটির শ্রম মন্ত্রণালয় দীর্ঘদিন ধরেই বেসরকারি খাতের দেশি ও প্রবাসী শ্রমিকদের ন্যূনতম মজুরির বিষয়টি বিবেচনা করছে। তিন বছর আগে এক প্রস্তাবনায় দেশীয় শ্রমিকদের ন্যূনতম মজুরি ৫ হাজার ৩০০ রিয়াল (১ হাজার ৪১৪ ডলার) ও প্রবাসী শ্রমিকদের জন্য ২ হাজার ৫০০ রিয়াল (৬৬৬ দশমিক ৬৪ ডলার) করার কথা বলা হয়েছিল।

সম্প্রতি বিশ্বব্যাংক এবং জাতীয় অর্থনীতি ও পরিকল্পনা মন্ত্রণালয় পরিচালিত এক গবেষণায় দেখা গেছে, সৌদি আরবে বেসরকারি খাতে কর্মরত দেশি শ্রমিকরা উপসাগরীয় অন্য দেশগুলোর নিজস্ব শ্রমিকদের চেয়ে কম মজুরি পান।

এ বিভাগের অন্যান্য সংবাদ