News Bangla 24 BD | মুস্তাফিজকে নিয়ে কাড়াকাড়ি! - News Bangla 24 BD
News Head
 ঢাকা শহরে যানজট নিরসনে ১১টি প্রস্তাবনা যুক্তরাষ্ট্র ইরানি প্রতিনিধিদের আস্থা অর্জন করতে ব্যর্থ হয়েছে-ইরানের স্পিকার পহেলা বৈশাখ কৃষক কার্ড উদ্বোধন প্রবীণ আইনজীবী ব্যারিস্টার শফিক আহমেদ আর নেই দেশে জ্বালানি তেলের কোনো সংকট নেই-সেতুমন্ত্রী টাঙ্গাইল জেলা অ্যাডভোকেট বার সমিতির তিন সদস্যকে সাময়িকভাবে বহিষ্কার স্কুলে নতুন শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রে লটারি পদ্ধতি প্রত্যাহার-শিক্ষামন্ত্রী সাত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও বিশ্ববিদ্যালয় মঞ্জরি কমিশন-ইউজিসির চেয়ারম্যান রদবদল আজ থেকে জ্বালানি তেল বিক্রিতে কোনো রেশনিং থাকছে না-প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত সৌদি আরবে যুক্তরাষ্ট্রের নাগরিকদের দেশ ছাড়ার নির্দেশ

গুজরাট লায়ন্স ও সানরাইজার্স হায়দরাবাদ ম্যাচ আজ। এই ম্যাচে দুই দলেরই অবস্থান প্রায় সমানে সমানে বলে উল্লেখ করা হয়েছে ভারতীয় গণমাধ্যমের ম্যাচ রিভিউতে। আজকের ম্যাচের বিশ্লেষণে বাংলাদেশের কাটার মাষ্টার মুস্তাফিজও বিশেষ গুরুত্ব পেয়েছেন।

সানরাইজার্স হায়দরাবাদের শক্তির বর্ণনায় মুস্তাফিজের ভবিষ্যত কেমন হতে পারে তা নিয়ে আগাম ধারণা দেওয়া হয়েছে। সেখানে বলা হয়, এই দলে আর আছে মুস্তাফিজুর রহমান, আগামী কয়েক মৌসুমে নিলামের টেবিলে যাকে নিয়ে কাড়াকাড়ি পড়ে যেতে পারে। প্রতিটি দলই তাকে পেতে হুমড়ি খেয়ে পড়বে।

এ ছাড়া হায়দরাবাদের ভুবনেশ্বর ও স্রান সম্পর্কে বলা হয়, আগের ম্যাচে ভুবনেশ্বর কুমার আর বারিন্দর স্রান এত ভাল পারফর্ম করেছে যে, আজ চোট সারিয়ে ফেরা আশিস নেহরারও একাদশে জায়গা না পেলে অবাক হবার কিছু নেই।

অ্যারন ফিঞ্চ ও ডেভিড ওয়ার্নার— দু’দলের ব্যাটিং বাহিনীর সেনাপতি। ওরা দু’জনেই যেন বাউন্ডারি হাঁকানোর জন্যই মাঠে নামে। আর তার বহিঃপ্রকাশ মাঝে মাঝে এতটাই উগ্র হয়ে ওঠে যে ডিপ ফিল্ডাররা প্রায়ই তেতে যায়। এমন বিশাল খিদে নিয়ে নামে এরা দু’জন, যে প্রায়ই তা ইনিংসের শেষ পর্যন্ত টিকিয়ে রাখে ওদের।

ব্যাট হাতে বিপক্ষের হাত থেকে ম্যাচ ছিনিয়ে নিতে পারে এমন খেলোয়াড় আছেন দু’ দলেই- মর্গ্যান, ব্র্যাভো ঠিক তেমন। দু’জনই যে কোনো সময় ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারেন। অন্যদিকে শিখর ধাওয়ান বা সুরেশ রায়না—এবারের আসরে এখনও তাদের সেরা ফর্মে নেই। তারপরও তাদের হিসেবে রাখতেই হবে। কারণ দুজনই ক্লাস প্লেয়ার।

হায়দ্রাবাদ-গুজরাট দুই দলেরই আছে দুর্দান্ত সব বোলার, বিধ্বংসী ওপেনার আর ক্ষিপ্র ফিল্ডার। দু’দলই বিপক্ষের টুঁটি চেপে ধরতে ওস্তাদ। আর সেই দু’দলই আজ গুজরাটের ঘরের মাঠে মুখোমুখি।

এ বিভাগের অন্যান্য সংবাদ