যুক্তরাষ্ট্রে একই পরিবারের ৮ জনকে গুলি করে হত্যা
যুক্তরাষ্ট্রে একই পরিবারের আট সদস্যকে গুলি করে হত্যা করা হয়েছে। শুক্রবার ওহাইও অঙ্গরাজ্যের পাইক কাউন্টিতে এ ঘটনা ঘটে। নিহতদের মধ্যে একটি কিশোরও রয়েছে।
পুলিশ জানিয়েছে, নিহতদের প্রত্যেককে মাথায় গুলি করা হয়েছিল। চারটি স্থান থেকে মৃতদেহগুলো উদ্ধার করা হয়েছে। শুক্রবার সকাল ৭টা ৫৩ মিনিটে প্রথম দুটি মৃতদেহ নজরে আসে পুলিশের। এ সময় আশপাশের এলাকায় খোঁজ শুরু করলে বাকি মৃতদেহগুলোও উদ্ধার করা হয়।
পাইক কাউন্টির শেরিফ চার্লস রিডার জানান, পুলিশ কর্মকর্তারা তিনটি বাড়ি থেকে সাত মৃতদেহ উদ্ধার করেছে। এগুলোর মধ্যে দুটি মৃতদেহ পাওয়া গেছে হাঁটার দূরত্বের ব্যবধানে, তৃতীয়টি পাওয়া গেছে আধা মাইল দূরে, সর্বশেষ অর্থাৎ অষ্টম মৃতদেহটি উদ্ধার হয়েছে শুক্রবার বিকেলে আবাসিক এলাকা থেকে ৮ মাইল দূরে। হত্যাকারী এখনো সশস্ত্র অবস্থায় আছে এবং সে বিপজ্জনক বলে স্থানীয়দের সতর্ক করেছেন পুলিশের কর্মকর্তা।
রাজ্যের অ্যাটর্নি জেনারেল মার্ক ডিওয়াইন এক বিবৃতিতে বলেছেন, ধারণা করা হচ্ছে নিহতরা সবাই একই পরিবারের সদস্য। কয়েকজনকে রাতেই হত্যা করা হয়েছে। কারণ তাদের মৃতদেহ বিছানায় পাওয়া গেছে। ঘটনাস্থল থেকে তিন শিশুকে উদ্ধার করা হয়েছে।
তিনি বলেন, ‘হত্যাকাণ্ডের শিকার এক মায়ের পাশ থেকে তার চার দিন বয়সি শিশুকে উদ্ধার করা হয়েছে। এটা বিশ্বাস করা কঠিন।’

যুক্তরাষ্ট্র ইরানি প্রতিনিধিদের আস্থা অর্জন করতে ব্যর্থ হয়েছে-ইরানের স্পিকার
পহেলা বৈশাখ কৃষক কার্ড উদ্বোধন
প্রবীণ আইনজীবী ব্যারিস্টার শফিক আহমেদ আর নেই
দেশে জ্বালানি তেলের কোনো সংকট নেই-সেতুমন্ত্রী
টাঙ্গাইল জেলা অ্যাডভোকেট বার সমিতির তিন সদস্যকে সাময়িকভাবে বহিষ্কার
স্কুলে নতুন শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রে লটারি পদ্ধতি প্রত্যাহার-শিক্ষামন্ত্রী
সাত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও বিশ্ববিদ্যালয় মঞ্জরি কমিশন-ইউজিসির চেয়ারম্যান রদবদল
আজ থেকে জ্বালানি তেল বিক্রিতে কোনো রেশনিং থাকছে না-প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত 