News Bangla 24 BD | ইরাকে আত্মঘাতী হামলায় নিহত ১৪ - News Bangla 24 BD
News Head
 ঢাকা শহরে যানজট নিরসনে ১১টি প্রস্তাবনা যুক্তরাষ্ট্র ইরানি প্রতিনিধিদের আস্থা অর্জন করতে ব্যর্থ হয়েছে-ইরানের স্পিকার পহেলা বৈশাখ কৃষক কার্ড উদ্বোধন প্রবীণ আইনজীবী ব্যারিস্টার শফিক আহমেদ আর নেই দেশে জ্বালানি তেলের কোনো সংকট নেই-সেতুমন্ত্রী টাঙ্গাইল জেলা অ্যাডভোকেট বার সমিতির তিন সদস্যকে সাময়িকভাবে বহিষ্কার স্কুলে নতুন শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রে লটারি পদ্ধতি প্রত্যাহার-শিক্ষামন্ত্রী সাত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও বিশ্ববিদ্যালয় মঞ্জরি কমিশন-ইউজিসির চেয়ারম্যান রদবদল আজ থেকে জ্বালানি তেল বিক্রিতে কোনো রেশনিং থাকছে না-প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত সৌদি আরবে যুক্তরাষ্ট্রের নাগরিকদের দেশ ছাড়ার নির্দেশ

ইরাকের রাজধানী বাগদাদের কাছের দুটি শহরে নিরাপত্তা বাহিনীকে লক্ষ্য পৃথক দুটি আত্মঘাতী বোমা হামলা চালানো হয়েছে। এতে অন্তত ১৪ জন নিহত ও আরো কয়েক ডজন আহত হয়েছেন। রোববার দেশটির সরকারি কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন। খবর ডন।

স্থানীয় এক পুলিশ কর্মকর্তা জানান, শনিবার দেশটির পূর্বাঞ্চলের শহর হুসাইনিয়াহর একটি নিরাপত্তা চৌকিতে প্রথম আত্মঘাতী হামলা হয়। এতে ৬ বেসামরিক নাগরিক ও চার সেনাসদস্য নিহত হয়েছে। তিনি বলেন, ওই হামলায় অারো ২৮ জন আহত হয়েছে। হামলার দায় স্বীকার করে জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেট তাদের ওয়েবসাইটে একটি বিবৃতি দিয়েছে।

অপর এক পুলিশ কর্মকর্তা বলেন, প্রায় একই সময় দক্ষিণাঞ্চলের আরব জবুর শহরে সেনাবাহিনীর গাড়িবহরে আত্মঘাতী গাড়ি বোমা হামলা হয়েছে। এতে ৪ সেনা নিহত ও আরো ১৮ জন আহত হয়েছে। মেডিকেলের দুই কর্মকর্তা হতাহতের সংখ্যা নিশ্চিত করেছেন।

এ বিভাগের অন্যান্য সংবাদ