News Bangla 24 BD | পুনেকে হারিয়ে শীর্ষে সাকিবের কলকাতা - News Bangla 24 BD
News Head
 ঢাকা শহরে যানজট নিরসনে ১১টি প্রস্তাবনা যুক্তরাষ্ট্র ইরানি প্রতিনিধিদের আস্থা অর্জন করতে ব্যর্থ হয়েছে-ইরানের স্পিকার পহেলা বৈশাখ কৃষক কার্ড উদ্বোধন প্রবীণ আইনজীবী ব্যারিস্টার শফিক আহমেদ আর নেই দেশে জ্বালানি তেলের কোনো সংকট নেই-সেতুমন্ত্রী টাঙ্গাইল জেলা অ্যাডভোকেট বার সমিতির তিন সদস্যকে সাময়িকভাবে বহিষ্কার স্কুলে নতুন শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রে লটারি পদ্ধতি প্রত্যাহার-শিক্ষামন্ত্রী সাত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও বিশ্ববিদ্যালয় মঞ্জরি কমিশন-ইউজিসির চেয়ারম্যান রদবদল আজ থেকে জ্বালানি তেল বিক্রিতে কোনো রেশনিং থাকছে না-প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত সৌদি আরবে যুক্তরাষ্ট্রের নাগরিকদের দেশ ছাড়ার নির্দেশ

পুনেকে হারিয়ে শীর্ষে সাকিবের কলকাতা


চলমান আইপিএলের ২০তম ম্যাচে মহেন্দ্র সিং ধোনির রাইজিং পুনে সুপারজায়ান্টসকে দুই উইকেটে হারিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানে কলকাতা নাইট রাইডার্স।

আগে ব্যাট করা পুনে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে তোলে ১৬০ রান। জবাবে, তিন বল হাতে রেখে জয় তুলে নেয় ৮ উইকেট হারানো কলকাতা। এ জয়ে পঞ্চম ম্যাচে চার জয় নিয়ে সবার উপরে কেকে আর।

পুনের হয়ে ওপেনিংয়ে নামেন আজিঙ্কা রাহানে আর ফাফ ডু প্লেসিস। রাহানে ইনিংস সর্বোচ্চ ৬৭ রান করলেও ব্যক্তিগত ৪ রান করে সাকিবের অসাধারণ এক ডেলিভারিতে বোকা হয়ে বোল্ড হন প্লেসিস। রাহানের ৫২ বলে সাজানো ইনিংসে ছিল ৪টি চার আর তিনটি ছক্কা।

তিন নম্বরে নামা অজি দলপতি স্টিভেন স্মিথ রান আউট হওয়ার আগে ২৮ বলে করেন ৩১ রান। লঙ্কান ব্যাটসম্যান থিসারা পেরেরা ১২, অ্যালবি মরকেল ১৬ রান করে বিদায় নেন। দলপতি ধোনি ১২ বল মোকাবেলা করে ২৩ রানের ইনিংস খেলে অপরাজিত থাকেন।

কলকাতার বাকি বোলারদের মধ্যে একটি করে উইকেট নেন সুনীল নারাইন, সতিশ আর উমেস যাদব।

১৬১ রানের টার্গেটে ব্যাটিংয়ে নামেন কলকাতার ওপেনার রবিন উথাপ্পা ও দলপতি গৌতম গম্ভীর। রানের খাতা খোলার আগেই বিদায় নেন উথাপ্পা। আর গম্ভীর করেন ১১ রান। চার নম্বরে ব্যাট হাতে নেমে সাকিব মাত্র ৩ রান করে বোল্ড হন।

এরপর জুটি গড়েন তিন নম্বরে নামা সূর্যকুমার যাদব ও ইউসুফ পাঠান। এ জুটি থেকে আসে ৫১ রান। ২৭ বলে দুটি করে চার ও ছক্কায় ৩৬ রান করে ফেরেন পাঠান। আর ইনিংস সর্বোচ্চ ৬০ রান করেন সূর্যকুমার। তার ৪৯ বলের ইনিংসে ছিল ৬টি চার আর দুইটি ছক্কার মার।

শেষ দিকে ক্যারিবীয়ান তারকা আন্দ্রে রাসেল ১১ বলে দুটি ছক্কায় ১৭ রান করেন। ৮ বলে একটি ছক্কায় ১০ রান করেন সতিশ। শেষ ওভারে কলকাতার দরকার ছিল ৭ রান। প্রথম বলে ডাবল নিলেও দ্বিতীয় বলে আউট হন পিযুষ চাওলা (৮)। তবে তৃতীয় ছক্কা হাঁকিয়ে দলকে জিতিয়ে নেন উমেস যাদব।

পুনের হয়ে দুটি করে উইকেট নেন অ্যালবি মরকেল, রজত ভাটিয়া আর থিসারা পেরেরা। ২ ওভারে ২১ রান খরচ করেও উইকেট শূন্য থাকতে হয় রবীচন্দ্রন অশ্বিনকে।

এ বিভাগের অন্যান্য সংবাদ