News Bangla 24 BD | এফএ কাপ : ২৬ বছর পর ফাইনালে উঠেছে ক্রিস্টাল প্যালেস - News Bangla 24 BD
News Head
 ঢাকা শহরে যানজট নিরসনে ১১টি প্রস্তাবনা যুক্তরাষ্ট্র ইরানি প্রতিনিধিদের আস্থা অর্জন করতে ব্যর্থ হয়েছে-ইরানের স্পিকার পহেলা বৈশাখ কৃষক কার্ড উদ্বোধন প্রবীণ আইনজীবী ব্যারিস্টার শফিক আহমেদ আর নেই দেশে জ্বালানি তেলের কোনো সংকট নেই-সেতুমন্ত্রী টাঙ্গাইল জেলা অ্যাডভোকেট বার সমিতির তিন সদস্যকে সাময়িকভাবে বহিষ্কার স্কুলে নতুন শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রে লটারি পদ্ধতি প্রত্যাহার-শিক্ষামন্ত্রী সাত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও বিশ্ববিদ্যালয় মঞ্জরি কমিশন-ইউজিসির চেয়ারম্যান রদবদল আজ থেকে জ্বালানি তেল বিক্রিতে কোনো রেশনিং থাকছে না-প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত সৌদি আরবে যুক্তরাষ্ট্রের নাগরিকদের দেশ ছাড়ার নির্দেশ

এফএ কাপ : ২৬ বছর পর ফাইনালে উঠেছে ক্রিস্টাল প্যালেস


ওয়াটফোর্ডকে হারিয়ে দীর্ঘ ২৬ বছর পর এফএ কাপের ফাইনালে উঠেছে ক্রিস্টাল প্যালেস। ফাইনালে তাদের প্রতিপক্ষ ম্যানচেস্টার ইউনাইটেডের মুখোমুখি অ্যালান পারডেউয়ের দল।

১৯৯০ সালে প্রথমবার ইংল্যান্ডের এই ঐতিহ্যবাহী টুর্নামেন্টের ফাইনালে উঠেছিল ক্রিস্টাল। ইউনাইটেডের সঙ্গে ওয়েম্বলিতে ৩-৩ ড্রয়ের পর একই মাঠে রিপ্লে ম্যাচে ১-০ গোলে হেরে শিরোপা স্বপ্ন গুঁড়িয়েছিল তাদের। দুই যুগেরও বেশি সময় পর ক্রিস্টাল আবার শিরোপা জয়ের স্বপ্ন নিয়ে ইউনাইটেডের মুখোমুখি হবে আগামী ২১ মের ফাইনালে, সেই ওয়েম্বলিতেই।

রোববার রাতে ষষ্ঠ মিনিটেই বোলাসির গোলে এগিয়ে যায় ক্রিস্টাল। ইয়োহান কাবায়ের কর্নারে ড্যামিয়েন ডেলানির ফ্লিকে নিখুঁত হেডে গোলটি করেন ২৬ বছর বয়সী এই মিডফিল্ডার। ৫৫তম মিনিটে ডিনির লক্ষ্যভেদে সমতায় ফেরে ওয়াটফোর্ড। স্পেনের মিডফিল্ডার হোসে মানুয়েল জুরাদোর কর্নার থেকে হেডে গোলরক্ষককে পরাস্ত করেন ইংল্যান্ডের এই ফরোয়ার্ড।

ছয় মিনিট পর ম্যাচের পাল্লা ফের ঝুঁকে পড়ে ক্রিস্টালের দিকে। পেপে সৌরের ক্রস থেকে পাওয়া বল অনেকটা লাফিয়ে হেড করে জালে জড়িয়ে দেন ২৩ বছর বয়সী ইংলিশ ফরোয়ার্ড উইকহ্যাম। শেষ পর্যন্ত ২-১ স্কোরলাইন ধরে রেখে দ্বিতীয়বারের মতো এফএ কাপের ফাইনালে ওঠার আনন্দ নিয়ে মাঠ ছাড়ে ক্রিস্টাল। গত শনিবার প্রথম সেমি-ফাইনালে এভারটনকে হারিয়ে ২০০৭ সালের পর ফাইনালে ওঠে ইউনাইটেড। ১১ বার এফএ কাপ জেতা ইউনাইটেড টুর্নামেন্টের সফলতম দল আর্সেনালের (১২টি) পাশে বসার অপেক্ষায়।

এ বিভাগের অন্যান্য সংবাদ