News Bangla 24 BD | ওয়ানডে র‌্যাঙ্কিংয়ে পাঁচে বাংলাদেশ - News Bangla 24 BD
News Head
 ঢাকা শহরে যানজট নিরসনে ১১টি প্রস্তাবনা যুক্তরাষ্ট্র ইরানি প্রতিনিধিদের আস্থা অর্জন করতে ব্যর্থ হয়েছে-ইরানের স্পিকার পহেলা বৈশাখ কৃষক কার্ড উদ্বোধন প্রবীণ আইনজীবী ব্যারিস্টার শফিক আহমেদ আর নেই দেশে জ্বালানি তেলের কোনো সংকট নেই-সেতুমন্ত্রী টাঙ্গাইল জেলা অ্যাডভোকেট বার সমিতির তিন সদস্যকে সাময়িকভাবে বহিষ্কার স্কুলে নতুন শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রে লটারি পদ্ধতি প্রত্যাহার-শিক্ষামন্ত্রী সাত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও বিশ্ববিদ্যালয় মঞ্জরি কমিশন-ইউজিসির চেয়ারম্যান রদবদল আজ থেকে জ্বালানি তেল বিক্রিতে কোনো রেশনিং থাকছে না-প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত সৌদি আরবে যুক্তরাষ্ট্রের নাগরিকদের দেশ ছাড়ার নির্দেশ

ওয়ানডে র‌্যাঙ্কিংয়ে পাঁচে বাংলাদেশ


ওয়ানডে র‌্যাঙ্কিংয়ে পাঁচে উঠে এসেছে বাংলাদেশ ক্রিকেট দল। ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি) এর সভা থেকে ফিরে এসে এই সুখবর দেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন।

র‌্যাঙ্কিংয়ের সাত থেকে পাঁচে উঠেছে বাংলাদেশ। ৯৭ রেটিং পয়েন্ট থাকা বাংলাদেশের ৪ রেটিং পয়েন্ট বেড়েছে। ১০১ রেটিং পয়েন্ট নিয়ে বাংলাদেশের বর্তমান অবস্থান পাঁচ নম্বরে।

যদিও এখনো আইসিসি থেকে অফিসিয়ালি কিছু জানানো হয়নি। এমনকি তাদের ওয়েবসাইটও নতুন র‌্যাঙ্কিং হালনাগাদ করেনি।

বছরের একটা পর্যায়ে র‍্যাঙ্কিংয়ের হালনাগাদ করে আইসিসি। কোনো ম্যাচ না খেলায় পরবর্তীতে অতীত রেকর্ড ধরে রেটিং পয়েন্ট ও পয়েন্ট সংযোজন করে ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি। গত এক বছরের সবগুলো ম্যাচের শতভাগ পয়েন্ট এবং এর আগের দুই বছরের ম্যাচগুলোর ৫০ শতাংশ পয়েন্ট যুক্ত করার ফলে ৪ রেটিং পয়েন্ট বেড়েছে বাংলাদেশের।

ইংল্যান্ড ও শ্রীলঙ্কার রেটিং পয়েন্ট ১০০, পাকিস্তানের ৯৭ আর ওয়েস্ট ইন্ডিজের ৮২।

র‌্যাঙ্কিংয়ে বাংলাদেশের থেকে এগিয়ে আছে অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, ভারত ও দক্ষিণ আফ্রিকা। বাংলাদেশের পিছনে আছে ইংল্যান্ড, পাকিস্তান, শ্রীলঙ্কা ও ওয়েস্ট ইন্ডিজ।

এ বিভাগের অন্যান্য সংবাদ