News Bangla 24 BD | দিল্লির জাতীয় জাদুঘরে অগ্নিকাণ্ড, আহত ৬ - News Bangla 24 BD
News Head
 ঢাকা শহরে যানজট নিরসনে ১১টি প্রস্তাবনা যুক্তরাষ্ট্র ইরানি প্রতিনিধিদের আস্থা অর্জন করতে ব্যর্থ হয়েছে-ইরানের স্পিকার পহেলা বৈশাখ কৃষক কার্ড উদ্বোধন প্রবীণ আইনজীবী ব্যারিস্টার শফিক আহমেদ আর নেই দেশে জ্বালানি তেলের কোনো সংকট নেই-সেতুমন্ত্রী টাঙ্গাইল জেলা অ্যাডভোকেট বার সমিতির তিন সদস্যকে সাময়িকভাবে বহিষ্কার স্কুলে নতুন শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রে লটারি পদ্ধতি প্রত্যাহার-শিক্ষামন্ত্রী সাত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও বিশ্ববিদ্যালয় মঞ্জরি কমিশন-ইউজিসির চেয়ারম্যান রদবদল আজ থেকে জ্বালানি তেল বিক্রিতে কোনো রেশনিং থাকছে না-প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত সৌদি আরবে যুক্তরাষ্ট্রের নাগরিকদের দেশ ছাড়ার নির্দেশ

দিল্লির ঐতিহাসিক প্রাকৃতিক নিদর্শনের জাতীয় জাদুঘরে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। মঙ্গলবার সকালে আকস্মিক এই অগ্নিকাণ্ডে ছয় দমকল কর্মী আহত হয়েছেন। এছাড়া আগুনে পুরো জাদুঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। ভারতীয় গণমাধ্যম এনডিটিভির খবরে এ তথ্য জানানো হয়েছে।

সোমবার সকালে জাদুঘরের সবচেয়ে ওপরের ফ্লোরে প্রথমে আগুন ধরে যায় পরে তা আরো ছয়টি ফ্লোরে ছড়িয়ে পড়ে। অগ্নিকাণ্ডের পরপরই দমকল বাহিনীর ৩৫টি গাড়ি নিয়ে দমকল কর্মীরা ঘটনাস্থলে ছুটে যান। কয়েক ঘণ্টা আপ্রাণ চেষ্টা চালিয়ে তারা আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন।

জাদুঘরটিতে সংস্কারের কাজ চলছিল। অগ্নিকাণ্ডের সময় সেখানে খুব বেশি মানুষ ছিল না। তবে যে কয়জন ভেতরে ছিল তাদেরকে সময়মত উদ্ধার করতে সক্ষম হয়েছেন উদ্ধারকারীরা।

অগ্নিকাণ্ডের ঘটনায় আহতদের স্থানীয় রাম মনোহর লোহিয়া হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের অবস্থা বেশ আশঙ্কাজনক।

এক দমকল কর্মকর্তা জানান, ভবনের নিরাপত্তা সরঞ্জামাদি ঠিকমত কাজ না করায় আগুন নেভাতে আমাদের অনেক সময় লেগে গেছে।

ওই জাদুঘরটি ১৯৭৮ সালে পরিবেশের প্রতি সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে প্রতিষ্ঠিত হয়।

এ বিভাগের অন্যান্য সংবাদ